ইলিশ নয়, এই মাছেই ওমেগা-৩-এর জোর! বাজারে দেখলে কিনতে ভুলবেন না

Published on:

Published on:

Health a fish packed with Omega-3 that rivals Hilsa
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনের মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে ভালোবাসে। এছাড়াও ওমেগা থ্রি ফাটিয়া সিট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্তচাপ কম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে ও প্রদাহ কমায়। যার ফলে মানুষ আজ কালকের দিনে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে ভালোবাসে। আজকের প্রতিবেদনা রইল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে ও প্রদাহ এবং অস্থিসন্ধির ব্যথা কমাতে ওমেগা থ্রি সমৃদ্ধ এমন মাছের কথা। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে (Health)।

ইলিশকে টেক্কা ওমেগা-৩-এ ভরপুর এই মাছ (Health)

আপনি যদি নিরামিষ ভোজী হয়ে থাকেন তাহলে ওমেগা থ্রি সম্পন্ন খাবারের মধ্যে আখরোট, চিয়া বীজ, বিভিন্ন বাদাম থেকে উদ্ভিজ্জ ওমেগা ৩ পেতে পারেন। এছাড়া আজকের প্রতিবেদনে রইলো হার্ট ও মস্তিষ্ক ভালো রাখার জন্য আপনি ওমেগা ৩ সমৃদ্ধ এমন একটি খেতে পারেন, যা আপনার শরীরের পক্ষে উপকারী (Health)।

Health a fish packed with Omega-3 that rivals Hilsa

আরও পড়ুন: গরমমশলা বেশি পড়ে মাংস তেতো? কাজে লাগান এই ৩ উপকরণ…

স্যামন- প্রতি ১০০ গ্রাম স্যামন মাছে ১.৫ – ২.৫ গ্রাম ওমেগা থ্রি থাকে। । এটি নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে, মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি ও ত্বক ভালো থাকে।হেরিং মাছ– প্রতি ১০০ গ্রাম হেরিং মাছে প্রায় ২ গ্রাম মতো ওমেগা থ্রি থাকে যা রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমায়, অনিয়মিত হৃদস্পন্দন রোধ করে এবং ধমনিতে প্লাক জমার গতি কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

সার্ডিন- প্রতি ১০০ গ্রাম সার্ডিন মাছে ১.৫ – ২.০ গ্রাম মতো ওমেগা থ্রি থাকে যা রক্তচাপ ও ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায়। ওমেগা-৩ (ডিএইচএ) স্মৃতিশক্তি ভালো রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। পাশাপাশি, সার্ডিন মাছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি থাকে যা হাড় ও দাঁত শক্ত করে।

ইলিশ- ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বিশেষ করে EPA এবং DHA রয়েছে যা রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমায়। ইলিশের পাশাপাশি আমাদের দেশের পমফ্রেট, কাতলা মাছেও পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় (Health)।