সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি মাস্ট! ‘না পোষালে ছেড়ে দিন’, সরকারি ডাক্তারদের নিয়ে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী

Published on:

Published on:

Sharadwat Mukherjee opens up about 96 Hours Duty of Doctors
Follow

বাংলা হান্ট ডেস্ক: সরকারি হাসপাতালের চিকিৎসকদের (Government Doctors) সপ্তাহে মোট ৯৬ ঘণ্টা ডিউটি করার কথা বলছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। এরপর রবিবার অর্থোপেডিক চিকিৎসক সংগঠনের আয়োজিত একটি অনুষ্ঠানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ডিউটির সময়সীমা নিয়ে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর সেই বক্তব্যকে ঘিরে চিকিৎসকমহলে শুরু হয়ে যায় ব্যাপক জল্পনা। অনেকেই দৈনিক ডিউটির সময়ও হিসাব করতে শুরু করে দেন।

বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব নিয়ে উদ্বেগে চিকিৎসকেরা

আসলে রাজ্যে এমন অনেক চিকিৎসক আছেন যাঁদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার বা তারও বেশি। তাই চিকিৎসকদের একাংশ এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। তাঁরা স্পষ্ট জানান এত দূরে ডিউটি করতে হলে, যাতায়াতের সময় ছাড়াও এত সময় হাসপাতালে কাটানো সম্ভব নয়। বহুবার এমনটা দেখা গিয়েছে যে কলকাতার ডাক্তারের ডিউটি পড়েছে উত্তরবঙ্গে।  এরপরই রাতারাতি সুর বদল হয় স্বাস্থ্য মন্ত্রীর।

সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান সরকারি হাসপাতালের চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি করতে হবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে অনুরোধ করা হয়েছে তারা সপ্তাহে অন্তত যাতে ৯৬ ঘন্টা নিজেদের স্বাস্থ্য কেন্দ্রে তথা কাজের জায়গায় উপস্থিত থাকেন।

আরও পড়ুনঃ জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি থেকে মন্দির সংরক্ষণে ১০০ কোটি, ফের একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে প্রাইভেট প্র্যাকটিস করার। রবিবার চিকিৎসক সংগঠনের আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের এই প্রাইভেট প্র্যাকটিস প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, ‘যদি না পোষায় ছেড়ে দিন। জনগণকে দেখার জন‍্য সরকার আপনাদের মাইনে দিচ্ছে না। শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা সেন্টারে থাকতে হবে।’

আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্রের রুগীর খাদ্য থেকে মিড-ডে মিল, ৯ বছর পর বরাদ্দ বৃদ্ধি ঘোষণা শুভেন্দুর

রবিবার এই মন্তব্য করার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই একপ্রকার চাপে পড়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিলেন শারদ্বত। জানালেন তিনি চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘন্টা সেন্টারে উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন তিনি, কাজ করতে বলেননি। এমনকি এই বিষয়ে কারও কিছু জানার থাকলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।