আরও বেশি সুযোগ পড়ুয়াদের, চাইলে নতুন সেমিস্টারে দেওয়া যাবে যোগ

Published on:

Published on:

WBBSE-WBCHSE changes in rules in schools related to Higher Secondary exams
Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন পাঠক্রম অনুযায়ী পড়ুয়াদের পরীক্ষা হয় সেমেস্টার পদ্ধতিতে। আর এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Higher Secondary Exam) জানাল, পুরনো পাঠক্রমের পড়ুয়ারাও একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠে যোগ দিতে পারবে সেমিস্টার পদ্ধতিতে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ

এতদিন পর্যন্ত পুরনো পাঠক্রমের একাদশ শ্রেণির পড়ুয়াদের শুধু পুরনো পাঠক্রম এবং পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দেওয়ার নিয়ম ছিল। কিন্তু এবার থেকে পড়ুয়ারা পাবেন বাড়তি সুযোগ।

Higher Secondary Exam New rules

কী জানাল সংসদ: সংসদের তরফে জানানো হয়েছে, নতুন নিয়মে পড়ুয়ারা বেশি সুযোগ পাবেন। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইলে সেই বিকল্প থাকবে। এই পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইলে সংসদের পোর্টালে পূরণ করতে হবে অপশন ফর্ম। সংসদ সভাপতির তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। তবে সেক্ষেত্রে স্কুলের লগ ইন ব্যবহার করতে হবে।

আরও পড়ুন : বঙ্গ রাজনীতিতে নতুন মোড়, ভোটমুখী বাংলায় একাধিক পদ থেকে ইস্তফা মমতার

বেছে নিতে পারবেন পড়ুয়ারা: সংসদের অনুমোদন পেলেই দ্বাদশ শ্রেণিতে নতুন পাঠক্রমে পড়ার ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে ওই পড়ুয়াকে (Higher Secondary Exam)। যারা পুরনো পাঠক্রমেই পরীক্ষা দিতে চান তাদের অবশ্য কোনও ফর্ম ফিল আপ করতে হবে না। সেই সঙ্গে যারা একাদশ শ্রেণিতে অসফল হয়েছেন তারা আবার নতুন করে সেমিস্টার পদ্ধতির জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুন : চার দশক পেরিয়ে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহল! কী মিলল ভেতরে?

যদিও নির্বাচিত বিষয় নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। এমনটা হতে পারে, একাদশে কোনও পড়ুয়া যে বিষয়গুলি নিয়ে পড়েছিল নতুন সেমিস্টার পদ্ধতিতে হয়তো তার কিছু বদল হতে পারে। যদিও সংসদের তরফে বলা হয়েছে, আগামীদিনে যাতে পড়াশোনা আরও সহজ হয় তার সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।