চার দশক পেরিয়ে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহল! কী মিলল ভেতরে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নানান রহস্যে ঘেরা পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। এই মন্দিরের গাত্রে গাত্রে রয়েছে ইতিহাস আর রহস্য। এবার দীর্ঘ ৪৮ বছর পর খুলল মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহল। মন্দিরের রীতি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১ টা ২৮ নাগাদ খোলে রত্নভাণ্ডারের অন্দরমহলের দরজা। জানা গিয়েছে, বেশ কয়েকটি বড় সিন্দুক উদ্ধার করা হয়েছে ওই রত্নভাণ্ডার থেকে। এবার হবে পরীক্ষানিরীক্ষা।

পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) রত্নভাণ্ডারের অন্দরমহলের দরজা খুলল

ওড়িশার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ওড়িশার বিজেপি সরকার প্রতিশ্রুতি মতো খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। হাইকোর্টের অনুমতি নিয়ে খোলা হয়েছে অন্দরমহলের দরজা। উল্লেখ্য, এর আগে সেই ১৯৭৮ সালে খোলা হয়েছিল মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহলের দরজা।

Puri Jagannath Temple rantabhandar door opened

আগে কবে খোলা হয়েছিল: এরপরে অবশ্য বেশ কয়েকবার রত্নভাণ্ডারের বহির্মহলের দরজা খুলেছে। কিন্তু অন্দরমহলের দরজা বন্ধ থেকেছে। অবশেষে এত বছর পর তা উন্মুক্ত হল। ১৯৭৮ সালে অন্দরমহলের দরজা খুলে যা যা উদ্ধার হয়েছিল সেগুলির একটি তালিকা তৈরি করা হয়েছিল। এবার সেই তালিকার সঙ্গে এবার উদ্ধার সামগ্রী মিলিয়ে দেখা হবে।

আরও পড়ুন : সাপ্লিমেন্টারি লিস্টেও নেই নাম, ভোটার তালিকা থেকেই বাদ! এবার কী করণীয়?

কী কী রয়েছে ভেতরে: জানা যাচ্ছে, রত্নভাণ্ডারের থ্রিডি ম্যাপিং করা হবে। কোনও রত্ন খোওয়া গিয়েছে কিনা সেটাই নাকি এবার দেখতে চাইছে ওড়িশা প্রশাসন। রত্নভাণ্ডারে (Puri Jagannath Temple) কী রয়েছে তা এখনও জানা না গেলেও সূত্রের খবর অনুযায়ী, প্রায় ১৮০ রকমের বহুমূল্য গয়না রয়েছে রত্নভাণ্ডারে। প্রায় ৭৪ রকমের ভারী সোনার গয়না রয়েছে এখানে।

আরও পড়ুন : বঙ্গ রাজনীতিতে নতুন মোড়, ভোটমুখী বাংলায় একাধিক পদ থেকে ইস্তফা মমতার

জানা যাচ্ছে, পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহলে সোনার গয়না ছাড়াও রয়েছে রেজা সুনা এবং রূপা। জানা যাচ্ছে, মন্দিরের দেবতাদের গয়না মেরামতির কাছে ব্যবহার করা হত। এছাড়াও পুরীর রত্নভাণ্ডারের গোপন কুঠুরিতেও বহুমূল্য রত্ন, গয়না রয়েছে বলে শোনা যায়।