বাংলাহান্ট ডেস্ক : সোমবার রাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)। এসআইআর এর অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম ছিল, তাদের মধ্যে কিছু নাম উঠে এসেছে প্রথম দফার তালিকায়। কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষের মধ্যে মাত্র ২৯ লক্ষ নামের নিস্পত্তি হয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সংখ্যা জানায়নি নির্বাচন কমিশন।
প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)
সোমবার দুটি তালিকা প্রকাশিত হয়েছে। একটি হল অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট আর অপরটি হল অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট। eci.gov.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে লিস্ট। সেখানে গিয়ে SIR-2026 Download Electoral Roll অপশনে গিয়ে Select State এ ক্লিক করতে হবে। এবার Roll Type এ গিয়ে Adjudication Supplementary List No. 1 এ ক্লিক করতে হবে।

নাম বাদ পড়লে কী করবেন: সেই তালিকায় যদি নাম খুঁজে না পাওয়া যায় তাহলে Adjudication Deleted List No. 1 এ যেতে হবে। কারোর নাম যদি ডিলিটেড তালিকায় (Supplementary List) থাকে তার অর্থ হল, ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নাম। সেক্ষেত্রে কী করণীয়? এর জন্য উপায় বাতলে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন : স্কুলে কেন্দ্রীয় বাহিনী, অমিল পাঠ্যবইও, পরীক্ষা হবে কী করে? চিন্তায় শিক্ষকরা
কোথায় আবেদন করতে হবে: আপত্তি সংক্রান্ত আবেদনের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২৩ টি জেলার জন্য মোট ১৯ টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদিও এই ট্রাইব্যুনাল কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। সমস্ত কিছু ঠিক হলে হাইকোর্টে জানাতে হবে। হাইকোর্টের অনুমোদন পেলেই চালু হবে ট্রাইব্যুনাল।
আরও পড়ুন : ট্রেনে আর করা যাবে না এই কাজ, ধরা পড়লেই হবে মোটা জরিমানা
জানা যাচ্ছে, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বা ECINET App এ গিয়ে আবেদন জানাতে পারবেন। এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের কাছেও আবেদন জানানো যাবে।












