বাংলাহান্ট ডেস্ক : ইলিশের ঝাল ঝোল অম্বল দিয়ে রসনাতৃপ্তি তো চলতেই থাকে। বাড়িতে ইলিশের নানান পদ ট্রাই করে থাকেন অনেকে। আবার কেউ কেউ ইলিশের (Recipe) স্বাদ চাখতে রেস্তোরাঁয় কাঁড়ি কাঁড়ি টাকাও খরচ করেন। তবে যদি বলি, রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতেই কম খরচে দারুণ সুস্বাদু এক পদ বানানো যাবে তাহলে?
ইলিশের ফিশ ফ্রাই (Recipe) কীভাবে বানাবেন?
ফিশ ফ্রাই খেতে তো কমবেশি সকলেই ভালোবাসেন। তাও যদি সেটা হয় ইলিশের, তাহলে কেমন হয়? তার জন্য কিন্তু রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। একটু পরিশ্রম হবে বটে, তবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ইলিশের ফিশ ফ্রাই। কীভাবে কাঁটা ছাড়াবেন? কাঁটা ছাড়ানোর জন্য ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশই বেছে নিন। মাছ ভালো করে ধুয়ে লেজা ও মুড়োর অংশ বাদ দিয়ে মেরুদণ্ড বরাবর ছুরি চালিয়ে ফিলে কেটে নিন। মাছের পেটের অংশে পাঁজরের বড় কাঁটাগুলিকে ছুরির ডগা দিয়ে বাদ দিয়ে দিন। এবার মাছের ফিলের মাংসের উপরে আলতো করে চাপ দিলে হাতে ‘Y’ আকৃতির কাঁটাগুলি ঠেকবে। এবার একটি চিমটে দিয়ে মাছের আঁশের অভিমুখ লক্ষ্য করে একটি একটি করে কাঁটাগুলি বের করে নিলেই তৈরি ফিলে।

ইলিশের ফিশ ফ্রাই বানানোর উপকরণ:
ইলিশের ফিলে- ৪ টি
আদা ও রসুন বাটার রস- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা- ১ চামচ
ডিম- ২ টি
গোলমরিচ গুঁড়ো- ১ চামচ
বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম্বস- পরিমাণমতো
গন্ধরাজ লেবুর রস- ২ চামচ
আরও পড়ুন : ঝাল-ঝোল-অম্বল তো অনেক হল, ওপার বাংলার স্টাইলে রাঁধুন ইলিশের কাসনপোড়া ঝোল, রইল রেসিপি
ইলিশের ফিশ ফ্রাইয়ের প্রণালী: প্রথমে ফিলে গুলিতে লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখুন। এবার আদা রসুন বাটার রস, কাঁচালঙ্কা বাটা ফিলের গায়ে মাখিয়ে আরও আধ ঘন্টা ম্যারিনেট (Recipe) হতে রেখে দিন। এবার মাছের টুকরোগুলিতে প্রথমে শুকনো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর নুন মেশানো ডিমের গোলায় ডুবিয়ে ফের একবার বিস্কুটের গুঁড়োতে কোট করুন।
আরও পড়ুন : দেড় ঘন্টাতেই কলকাতা থেকে দার্জিলিং, কবে গড়াবে প্রথম বুলেট ট্রেনের চাকা?
ফিশ ফ্রাইয়ের চৌকো আকার হাত দিয়ে বানিয়ে ফ্রিজে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে ভাজার সময় তেলের মধ্যে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে যাবে না। কড়াইতে তেল গরম করে মাছগুলি এপিঠ ওপিঠ করে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। ভাজার সময় গ্যাসের আঁচ কম রাখবেন। এতে মাছের ভেতরেও ভালো ভাবে সেদ্ধ হবে। ব্যস এবার আর কী? কুচানো পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে পরিবেশন করুন ইলিশের ফিশ ফ্রাই।













