ঝাল-ঝোল-অম্বল তো অনেক হল, ওপার বাংলার স্টাইলে রাঁধুন ইলিশের কাসনপোড়া ঝোল, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাইরে ঝিরিঝিরি বৃষ্টিতে ইলিশ হলে জমে যায়। ঝাল ঝোল থেকে ফিউশন স্টাইলেও ইলিশের পদ রাঁধা যায়। তবে একঘেয়েমি ছেড়ে স্বাদ বদলাতে চাইলে পূর্ববঙ্গীয় ভাবে বানাতে পারেন ইলিশের এক নতুন স্বাদের রেসিপি (Recipe)।

ইলিশের নতুন স্বাদের রেসিপি (Recipe)

ওপার বাংলা এবং এপার বাংলার মাঝে সংযোগ সেতু হিসেবে রয়েছে ইলিশ। বাংলাদেশের কিছু ইলিশের পদ রয়েছে যা রীতিমতো জল এনে দেবে জিভে। এমনই একটি পদ হল ইলিশের কাসনপোড়া ঝোল। কাসন অর্থাৎ সর্ষে পুড়িয়ে ঝোল করা হয়। তাই এমন নাম।

Ilisher kasan pora jhol recipe

ইলিশের কাসনপোড়া ঝোলের উপকরণ:

ইলিশ মাছ- ৪-৫ টুকরো

কালো সর্ষে- ২ টেবিল চামচ

সাদা সর্ষে- ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪-৫ টি

শুকনো লঙ্কা- ১ টি

কালোজিরে- আধ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

আরও পড়ুন : আজই চাকা গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের, কী কী সুবিধা থাকছে?

ইলিশের কাসনপোড়া ঝোলের প্রণালী: দু রকম সর্ষে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। নামে সর্ষে পোড়া থাকলেও সর্ষে পুড়ে গেলে তেতো লাগবে। তাই পোড়ানো যাবে না। এবার ইলিশে (Recipe) নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিন।

আরও পড়ুন : চিকেন রান্না করলেই চামড়ার মতো ছিবড়ে? ম্যারিনেশনে মেশান ‘এই’ একটি উপাদান, তুলতুলে হবে মাংস

ইলিশ মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই ফোরন দিন কালোজিরে ও কাঁচালঙ্কা। এর মধ্যে সামান্য গরম জল দিয়ে নুন হলুদ দিতে হবে। জল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দিন। সবশেষে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সর্ষে গুঁড়ো। এরপর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের কাসনপোড়া ঝোল।