ইলিশ নেই বাজারে, কোথায় কত দামি রূপোলি শষ্য? রইল বাজারের হালহকিকত

Published on:

Published on:

Hilsa Fish for Jamai Shashthi here’s the price
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভরা মরশুমেও বাজারে দেখা নেই ইলিশের (Hilsa Fish)। শহর ও শহরতলির বিভিন্ন বাজারে ইলিশের আকাল। ১ কেজি ইলিশ কিনতে গেলে কয়েক হাজার টাকা গচ্চা যাবেই। ভালো মানের চওড়া পেটির ইলিশ কিনতে হলে পকেটের মায়া করে লাভ নেই। কোন বাজারে কত করে চলছে ইলিশের দর?

কোন বাজারে কত দাম ইলিশের (Hilsa Fish)?

জনপ্রিয় বাজারগুলির মধ্যে অন্যতম পাতিপুকুর বাজার। এখানে ৬০০-৭০০ গ্রাম ইলিশের দাম রয়েছে কেজিপ্রতি ৮০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম হলে ইলিশের দাম কেজিপ্রতি ১০০০ টাকায় পৌঁছে যায়। ১ কেজির বেশি ওজনের ইলিশ কিনতে চাইলে কেজিপ্রতি ১৫০০-১৮০০ টাকা খরচ করতে হবে।

Hilsa fish price in markets

গড়িয়াহাটে কত দাম: গড়িয়াহাট বাজারে ১ কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকায়। ৮০০-৯০০ গ্রামের ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ১২০০ টাকা। রয়েছে ২ কেজি ওজনের মাছও। দাম প্রায় কেজিপ্রতি ১৮০০-২০০০ টাকা। মানিকতলা বাজারে গেলে কেজিপ্রতি প্রায় ১২০০ টাকায় পাওয়া যাবে ৮০০-৯০০ গ্রামের ইলিশ।

আরও পড়ুন : LPG সিলিন্ডারের দাম বদল থেকে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তন, কী কী বদলাচ্ছে অগাস্ট মাসে

কত কেজি ওজনের ইলিশ: ৮০০-৯০০ গ্রামের গঙ্গার ইলিশ (Hilsa Fish) এখানে মিলবে কেজিপ্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশ চাইলে দাম পড়বে প্রায় ২০০০ টাকা। নিউ মার্কেটে গিয়ে ইলিশের খোঁজ করলে ১০০০ এর কমে এবং বেশিতেও পাবেন।

আরও পড়ুন : এক ধাক্কায় ৪০ শতাংশ পর্যন্ত কমছে টোল, কবে থেকে চালু নতুন নিয়ম?

৭০০-৮০০ গ্রাও ওজনের ইলিশ এখানে বিকোচ্ছে কেজিপ্রতি প্রায় ১২০০ টাকায়। দেড় কেজি ওজনের মাছ চাইলে তাও পাবেন, তবে সংখ্যায় কম। দাম প্রায় ২০০০ টাকা। শিয়ালদহ বৈঠকখানা বাজারে ৫০০-৬০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে ৮০০-৯০০ টাকা কেজি দরে। ১ কেজি ইলিশের দাম রয়েছে প্রায় ১৫০০ টাকা।