এক ধাক্কায় ৪০ শতাংশ পর্যন্ত কমছে টোল, কবে থেকে চালু নতুন নিয়ম?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীঘ্রই জাতীয় সড়কে টোলের (Toll Rules) পরিমাণ কমতে পারে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া নতুন টোল গণনার নিয়ম চালু করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, মোটরচালকদের টোল প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সেতু, টানেল, এলিভেটেড করিডর, ফ্লাইওভার সমৃদ্ধ রাস্তার ক্ষেত্রে কমতে পারে টোলের পরিমাণ।

জাতীয় সড়কে টোলের (Toll Rules) ক্ষেত্রে বড় নিয়ম

ন্যাশনাল হাইওয়েজ ফি রুলস এর সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে বলে খবর। বিভিন্ন আঞ্চলিক অফিসকে নতুন নিয়ম অনুযায়ী টোল সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছে NHAI। উল্লেখ্য, এতদিন সেতু, টানেল, ফ্লাইওভারের মতো ব্যয়বহুল অবকাঠামোযুক্ত রাস্তার ক্ষেত্রে টোলের পরিমাণ ছিল বেশি।

New toll rules by NHAI

আগে কীভাবে হিসেব হত: আসলে টোল হিসাব করার সময় এই ধরণের অবকাঠামোর প্রতি ১ কিলোমিটারকে সাধারণ জাতীয় সড়কের ১০ কিলোমিটারের সমান বলে ধরা হত। এই ধরণের প্রকল্প নির্মাণ বা রক্ষণাবেক্ষণের খরচ বেশি হওয়ায় টোলের (Toll Rules) পরিমাণও বেশি হত। রাস্তার দৈর্ঘ্য কম হলেও টোল দিতে হত বেশি।

আরও পড়ুন : মহাপ্রভু চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলা সরণির নাম! কলকাতা একাধিক রাস্তার নাম বদলের পথে রাজ্য

নতুন নিয়মে কীভাবে হিসেব: এবার সংশোধিত নিয়মে আসছে বড় বদল। অবকাঠামোর দৈর্ঘ্যের ১০ গুণ অথবা পুরো জাতীয় সড়ক প্রকল্পের মোট দৈর্ঘ্যের ৫ গুণ, এই দুই দূরত্বের মধ্যে যেটি কম হবে সেটিই টোল যোগ্য দূরত্ব বলে গণ্য হবে। এতে যাত্রীদের উপর থেকে টোলের চাপ অনেকটাই কমবে।

আরও পড়ুন : LPG সিলিন্ডারের দাম বদল থেকে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তন, কী কী বদলাচ্ছে অগাস্ট মাসে

উল্লেখ্য, মোট প্রকল্পের দৈর্ঘ্য যদি ৪০ কিমি হয়, পুরনো নিয়মে টোল যোগ্য দূরত্ব হত ১৩০ কিমি। কিন্তু নতুন নিয়মে যে দূরত্ব কম হবে তার ভিত্তিতে টোল হিসেব করা হবে। আগের থেকে এই টোল যোগ্য দূরত্ব অন্তত ২৩ শতাংশ কম। যারা নিয়মিত টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার সমৃদ্ধ জাতীয় সড়ক ব্যবহার করেন, তারা এই নিয়মে উপকৃত হবে।