বাংলা হান্ট ডেস্কঃ কমিশন শক্ত হাতে হাল ধরায় মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আগামী ২৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই পারদ আরও কিছুটা চড়ালেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। বাংলায় গেরুয়া শিবিরের প্রার্থীদের হয়ে লাগাতার প্রচারে অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী। এদিন বেহালা পূর্ব আসনের বিজেপি (BJP) প্রার্থী শংকর শিকদারের সমর্থনে রোড শো করেন হিমন্ত। সেখানে বাংলাহান্টের প্রতিনিধি শোভনের মুখোমুখি হয়ে ভোটের ফলাফল সহ একাধিক বিষয়ে বিস্ফোরণ ঘটান ‘মামা’। বাংলাহান্টকে (Banglahunt Exclusive) দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্বশর্মার দাবি, ২০০ আসন নিয়ে এবার বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে। আত্মবিশ্বাসের সাথে এদিন হিমন্ত বিশ্বশর্মার দাবি, বাংলায় বিজেপি সরকার আসবে। আর কী বললেন তিনি? দেখুন।
শোভন: বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাজ্যে আসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চৰ্চা করছেন। এ বিষয়ে কী বলবেন?
হিমন্ত বিশ্বশর্মা: তাহলে মমতাদি অসম কেন যান? ঝাড়খন্ড কেন যান? মমতাদি মেঘালয়ে কেন যান? ওনাকে জিজ্ঞেস করুন। দিদির জন্য একটা নিয়ম হবে আর আমার জন্য কী আলাদা নিয়ম হবে?’
শোভন: অনুপ্রবেশকারীদের নিয়ে বারংবার ইস্যু হচ্ছে। বাংলার ভবিষ্যৎ কী?
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুপ্রবেশকারীদের লাথি মেরে বের করব। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াব, হিন্দুরা নাগরিকত্ব পাবে।’
ভিডিও দেখুন:
শোভন: অসমে genz দের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। বাংলায় সাড়া কেমন?
হিমন্ত বিশ্বশর্মা: ‘বাংলার Gen Z, বাংলার মা, বাংলার বোনেরা সবাই পরিবর্তনের সঙ্গে আছে। এবার বাংলায় বিজেপি ২০০ সিট পাবে। বিজেপির সরকার হবে।’
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করেন ব্যবসা! ৪ মাসেই কোটি টাকার টার্নওভার, নজির গড়লেন ২৪ বছরের উজ্জ্বল
NRC ইস্যুতে হিমন্তবাবু বলেন, ‘অসমে আমাদের সামনে কোনো ইস্যু নেই। আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। বাংলা হোক কিংবা অসম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বের করতে হবে, নয়তো দেশ থাকবে না।’
শোভন : দিল্লিতে ইন্ডিয়া জোট। এদিকে রাহুল গান্ধী আসছে কংগ্রেসের প্রচারে। আর কেজরিওয়াল আসছে মমতার প্রচারে। কী বলবেন?
হিমন্ত বিশ্বশর্মা: ‘এঁরা সবাই পাগল। কারও মাথায় বুদ্ধি নেই।’ সবশেষে রাজ্যবাসীর কাছে তাঁর আহ্বান, ‘বাংলাকে সোনার বাংলা বানাতে হবে। বিজেপি সরকার গড়তে হবে।”













