দোলে ঘুরে আসুন পুরী, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল

Published on:

Published on:

Indian Railways Drops Superfast Tag from 10 Trains from April 13
Follow

বাংলাহান্ট ডেস্ক : দোল তো প্রায় এসেই পড়ল। লম্বা ছুটিতে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু ট্রেনের টিকিটের প্রচণ্ড চাহিদা। এমতাবস্থায় যাত্রীদের জন্য মুশকিল আসান হয়ে এল পূর্ব রেল (Indian Railways)। দোলের জন্য দু জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।

দু জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)

দোলে টিকিটের প্রচুর চাহিদার কথা মাথায় রেখে শিয়ালদহ-মালতীপাটপুর এবং ডানকুনি-আনন্দ বিহার রুটে স্পেশ্যাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদহ-মালতীপাটপুর হোলি স্পেশ্যাল ট্রেন থামবে মোট ৮ টি স্টেশনে।

Holi special train by Indian Railways

কবে থেকে মিলবে পরিষেবা: যারা পুরী যাওয়ার টিকিটের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই স্পেশ্যাল ট্রেনটি হতে পারে বড় সুযোগ। কারণ ট্রেনটি যে যে স্টেশনে থামবে সেই তালিকায় পড়ছে ভুবনেশ্বর। ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পাওয়া যাবে এই ট্রেনের (Indian Railways) পরিষেবা। তাই পুরী যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই কেটে ফেলুন টিকিট।

আরও পড়ুন : মার্চ থেকেই বন্ধ ইউটিএস অ্যাপ, কীভাবে কাটা যাবে এবার লোকাল ট্রেনের টিকিট?

জেনে নিন রুট: প্রতি শুক্রবার করে রওনা হবে এই ট্রেন। রাত ১১ টা ৫৫ তে শিয়ালদহ থেকে রওনা হয়ে পরদিন সকাল ৯ টা ৩৫ এ মালতীপাটপুর পৌঁছাবে ট্রেনটি। আবার মালতীপাটপুর থেকে প্রতি শনিবার দুপুর ৩ টে ৪০ এ ছেড়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছাবে রাত দুটোয়। আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে ট্রেনটি।

আরও পড়ুন : রঙ খেলায় নিষেধাজ্ঞা, দোলে দুদিন বন্ধই থাকবে সোনাঝুরি হাট

অন্যদিকে ডানকুনি-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশ্যাল ট্রেনও চলবে প্রতি শনিবার করে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মিলবে পরিষেবা। ডানকুনি থেকে রাত ১২ টা ২০ তে ছাড়বে ট্রেনটি। পরদিন সকাল ১১ টায় পৌঁছাবে আনন্দ বিহার। আবার আনন্দ বিহার থেকে দুপুর ৩ টে নাগাদ রওনা হয়ে সাড়ে ১১ টায় পৌঁছাবে ডানকুনি।