বছরে কতগুলি গ্যাস সিলিন্ডার বুক করা যায়? জেনে রাখুন কেন্দ্রের নয়া নিয়ম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই এদেশের মানুষের হেঁশেলে পড়েছে টান। কিছুদিন আগেই গৃহস্থালীর গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম বেড়েছে। দাম বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। দেশে জ্বালানি গ্যাসের সরবরাহ বজায় রাখতে বেশ কিছু নতুন নিয়ম এনেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এক বছরে মোট কটি সিলিন্ডার বুক করা যাবে জানেন?

কতগুলি এলপিজি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুক করা যায় বছরে?

এলপিজি গ্যাসের সংযোগ এবং সিলিন্ডার সংরক্ষণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সরকারের, যা সমস্ত গ্রাহককেই মেনে চলতে হবে। এই নির্দিষ্ট সীমার উপরে গ্যাস সিলিন্ডার বুক করা যায় না। নিয়ম অনুযায়ী, ভারতে এলপিজির ক্ষেত্রে ‘এক বাড়ি এক সংযোগ’ নীতি মেনে চলা হয়। অর্থাৎ একটি পরিবারের ক্ষেত্রে একটি এলপিজি সংযোগ বৈধ বলে মানা হয়। পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি সংযোগ পিছু বছরে ১২ টি করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে থাকে।

How many liquefied petroleum gas cylinder can be booked in a year

অতিরিক্ত সিলিন্ডারের নিয়ম: উল্লেখ্য, এই সিলিন্ডারগুলি কিন্তু ভর্তুকি যুক্ত। তবে প্রয়োজন অনুযায়ী, বছরে গ্যাস সিলিন্ডার বুক করার সর্বোচ্চ সীমা বাড়িয়ে ১৫ করা যায়। তবে সেক্ষেত্রে বাকি ৩ টি সিলিন্ডার হবে ভর্তুকি হীন। তবে এই সীমা পেরিয়ে গেলে অতিরিক্ত সিলিন্ডার (Liquefied Petroleum Gas) কিনতে হবে বাজার থেকে বেশি দাম দিয়ে। নির্ধারিত গ্যাস সেন্টার থেকেও পাওয়া যাবে এই অতিরিক্ত সিলিন্ডার।

আরও পড়ুন : পরিণীতা-পরশুরামের হাড্ডাহাড্ডি, মাঝখানে চমক জোয়ার ভাঁটার, কার দখলে গেল সেরার শিরোপা?

কতগুলি সংযোগ নেওয়া যায়: ভারতে মূলত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম এই তিনটি সংস্থা গ্যাস সরবরাহ করে থাকে বাড়ি বাড়ি। কোনও পরিবার যদি একটি সংস্থার থেকে এলপিজি সংযোগ নিয়ে থাকে, তবে ওই একই ঠিকানায় অন্য সংস্থার থেকে নতুন সংযোগ নেওয়া বৈধ বলে মানা হয় না। তবে গ্রাহক যদি চান তবে তাদের সংযোগকে ডবল সিলিন্ডার কানেকশনে রূপান্তরিত করতে পারেন।

আরও পড়ুন : গরমের ছুটিতে ঘুরে দেখুন ৭ জ্যোতির্লিঙ্গ, চমকপ্রদ প্যাকেজ IRCTC-র, খরচ কেমন পড়বে?

কতগুলি সিলিন্ডার রাখা যায়: নিয়ম বলছে, গৃহস্থালীর রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas) ক্ষেত্রে একটি ঠিকানায় দুটি সিলিন্ডার রাখা স্বাভাবিক। যাতে একটি ব্যবহার করার সময় অপরটি রিজার্ভ হিসেবে রাখা যায়।