আগামীকালই ঢুকছে টাকা! সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(91)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের হিট প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এখনও সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি উপভোক্তাদের অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে টাকা ছাড়ার কথা। গত মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢোকে অন্নপূর্ণা যোজনার টাকা। তাঁদের মধ্যে কতজন সংখ্যালঘু? সংখ্যাটা মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনায় ২০ লক্ষ সংখ্যালঘু (Annapurna Yojana)

মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী মনোনয়ন পেশের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেখান থেকে সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামে প্রায় ২৭ শতাংশ সংখ্যালঘু রয়েছে। রেজিনগরে প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। এবার সুযোগ রয়েছে। যদি ভোট দেন, তাহলে হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলব। উন্নয়নের সুযোগ সবাই পাচ্ছেন, সবাই পাবেন।”

একই সঙ্গে তিনি বলেন, “প্রায় ৫৪ লক্ষ আবাসের বাড়িতে নাম উঠেছে। তার মধ্যে প্রায় ১৩-১৪ লক্ষ সংখ্যালঘু রয়েছে। অগস্ট মাসে এক কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। সেপ্টেম্বরের টাকা ১৬ তারিখ ঢুকবে। তাতেও প্রায় ২০ লক্ষ সংখ্যালঘু রয়েছে। আমরা মোদীজির সৈনিক। উন্নয়নে ভেদাভেদ করি না। আপনারা সবাই আমাদের হিন্দুদের দল বলে বলেন।”

মুখ্যমন্ত্রীর কথায়, সংখ্যালঘুরা তাঁকে ভোট দেয় না ঠিকই তবে কেউ উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন না। ভবিষ্যতেও তাদের উন্নয়ন হবে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা।

annapurna yojana(86)

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ হেলথ স্কিম-এ জুড়ল নয়া সুবিধা, সরকারি কর্মী ও পেনশনারদের জন্য বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। গত মাসে প্রায় দেড় কোটি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক সংখ্যালঘুও। তবে এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে দিন দিন মহিলাদের ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে।