বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে সদ্য প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। আর সেখানে বাদ গিয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার নাম। অসম বাদে ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এসআইআর। রাজ্যগুলির মধ্যে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে তামিলনাড়ু। ৯৭.৩৭ লক্ষ ভোটারের (Voter List) নাম বাদ গিয়েছে সে রাজ্যে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
ভোটারের (Voter List) নাম বাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
বিহারের পর দ্বিতীয় ধাপে যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, পুদুচেরি, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। এসআইআরে তামিলনাড়ুতে বাদ গিয়েছে মোট ৯৭.৩৭ লক্ষ নাম। ভোটার সংখ্যা ৬.৪১ কোটি থেকে কমে হয়েছে ৫.৬৭ কোটি। কেরলে বাদ গিয়েছে ৮.৯৭ লক্ষ নাম। ভোটার সংখ্যা ২.৭৮ কোটি থেকে কমে হয়েছে ২.৬৯ কোটি।

কোন রাজ্যে কত নাম বাদ: গুজরাটে বাদ গিয়েছে ৭৭.৯৫ লক্ষ নাম। ৫.০৮ কোটি থেকে এখন ভোটারের (Voter List) সংখ্যা ৪.৪০ কোটি। মধ্যপ্রদেশে নাম বাদ গিয়েছে ৩৪.২৫ লক্ষের। আগে এখানে ভোটার সংখ্যা ছিল ৫.৭৪ কোটি। এখন তা হয়েছে ৫.৩৯ কোটি। রাজস্থানে বাদ গিয়েছে ৩১.৩৬ লক্ষ ভোটারের নাম। ভোটার সংখ্যা ৫.৪৬ কোটি থেকে হয়েছে ৫.১৫ কোটি।
আরও পড়ুন : ভোটমুখী অসমের জন্য দুটি স্পেশ্যাল ট্রেন, কখন ছাড়বে, কোন স্টেশনে থামবে? দেখে নিন টাইমটেবিল
ভোটার কত রয়েছে: ছত্তিশগড়ে বাদ গিয়েছে ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম। ভোটার সংখ্যা রয়েছে ১.৮৭ কোটি। গোয়ায় বাদ গিয়েছে ১.২৭ লক্ষ ভোটারের নাম। পুদুচেরিতে ১.০৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।
আরও পড়ুন : ভোটের আগেই হয়ে গেল ঘোষণা, রাজ্যে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান? জেনে রাখুন
কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবরে বাদ গিয়েছে ৫২ হাজার নাম। ৩.১০ লক্ষ ভোটার থেকে এখন হয়েছে ২.৫৮ লক্ষ। অন্যদিকে লাক্ষাদ্বীপে আগে ছিল ৫৭,৮১৩ ভোটার। এখন তা হয়েছে ৫৭,৬০৭ ভোটার।












