কত টাকা মেলে প্রধানমন্ত্রী আবাস যোজনায়? কারা করতে পারবেন আবেদন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে হয়েছে বিরাট রাজনৈতিক পটপরিবর্তন। প্রথম বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। আর সরকার গঠন করেই এতদিন আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করতে উদ্যত হয়েছে বিজেপি। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)।

রাজ্যে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)

প্রধানমন্ত্রী আবাস যোজনার মূলত দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের পাকা বাড়ি বানাতে বা নতুন বাড়ি তৈরি করতে আর্থিক সাহায্য করে এই প্রকল্প। এছাড়াও আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্য রয়েছে শৌচাগার, জল এবং বিদ্যুতের ব্যবস্থাও।

How to apply for PM Awas Yojana

কত টাকা মেলে প্রকল্পে: উল্লেখ্য, সমতলে পাকা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অধীনে। পাহাড়ি এলাকার জন্য দেওয়া হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা। তবে এই যোজনার অধীনে বাড়ি পাওয়ার জন্য আবেদনকারী বা তার পরিবারের কোনও সদস্যের ভারতে কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। আর্থিক ভাবে দুর্বল ব্যক্তি, নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন : মেগা কামব্যাক জলসার, ভোটের পরেই রদবদল TRP-তেও! কে এগোলো কে পিছোলো?

কারা পাবেন সুবিধা: আবেদনকারীর পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। পরিবারের কারোর গাড়ি বা বাইক থাকলে, ৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষান ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না।

আরও পড়ুন : মাত্র ৩০ মিনিটেই ‘অ্যাকশন’, রহস্য ফাঁস করে বড় ঘোষণা পূর্ব রেলের

গ্রামীণ ক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করার জন্য গ্রামোন্নয়ন আধিকারিক বা গ্রাম প্রধানের সহায়তা পাওয়া যায়। শহরের ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়েও আবেদন করা যায়।