বাংলাহান্ট ডেস্ক : বর্ষা মানেই ইলিশ (Hilsa Fish)। তেলে ঝোলে, সর্ষের ঝাঁজে ইলিশের সঙ্গে মেলে বর্ষামুখর দিনের আসল স্বাদ। ডিম ভরা ইলিশ ভাজা, সঙ্গে খিচুরি- আহা যেন অমৃত। ইলিশের ডিমের স্বাদটাই আলাদা। অনেকে বেছে বেছে ডিম ভরা ইলিশই কেনেন বাজার থেকে।
ডিম ভরা নাকি ডিম ছাড়া ইলিশ (Hilsa Fish)?
ইলিশের ক্ষেত্রে মানুষের পছন্দ হয় আলাদা আলাদা। কেউ ডিম যুক্ত ইলিশ পছন্দ করলেও কারোর আবার তা পছন্দ নয়। ডিম ছাড়া ইলিশ কিন্তু বেশি সুস্বাদু হয়। ডিম পাড়ার আগে সমস্ত পুষ্টি সঞ্চিত হয় ডিমে। এতে মাছের স্বাদ কমে যায়। সদ্য ডিম তৈরি হয়েছে বা ছোট আকারের ইলিশের স্বাদ হয় সবথেকে বেশি।

ডিম বুঝবেন কীভাবে: ইলিশের পেটে ডিম আছে কিনা তা দেখেই বোঝা যায়। ডিম ছাড়া ইলিশের পেট হয় ঢিলে, গায়ের রঙ হয় উজ্জ্বল। ডিম ছাড়া ইলিশের চোখ থাকে স্বচ্ছ। অর্থাৎ মাছটি তাজা। ডিম ছাড়া ইলিশের (Hilsa Fish) নাক হয় গোলাকার। এবার প্রশ্ন হল, নদীর আর সমুদ্রের ইলিশের মধ্যে পার্থক্য কোথায়?
আরও পড়ুন : বর্ষাকালে দলা পাকিয়ে যাচ্ছে নুন-চিনি, স্যাঁতসেঁতে ভাব ঠেকাবেন কীকরে?
নদীর ইলিশ কেমন: নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।
আরও পড়ুন : স্টেশনের নামে জংশন-ক্যান্ট-টার্মিনাল লেখার অর্থ কী জানেন?
নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা।













