বর্ষা আসতেই হেঁশেলে দলা পাকিয়ে যাচ্ছে নুন-চিনি, জেনে রাখুন এই ৪ টোটকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্ষাকাল মানেই চারদিকে একটা স্যাঁতসেঁতে ভাব। রান্নাঘরে (Kitchen Hacks) মশলাপাতিও অতিরিক্ত আর্দ্রতার জেরে ভিজে ওঠে। বিশেষ করে নুন, চিনি ভিজে উঠে দলা পাকিয়ে যায়। কৌটোর মুখ যতই টাইট করে আটকানো হোক না কেন, নুন চিনি জোলো হাওয়া লেগে ভিজে ওঠে।

বর্ষায় (Kitchen Hacks) দলা পাকিয়ে যায় নুন চিনি

নুন, চিনি বাতাস থেকে খুব দ্রুত জল শোষণ করে নেয়। বর্ষাকালে নুন চিনি শুকনো রাখতে নুন চিনির বয়ামে কয়েকটি কাঁচা চালের দানা ফেলে রাখুন। চাল ভেজা ভাব শোষণ করে। নুনের কৌটো বড় হলে একটি পাতলা কাপড়ে কয়েক দানা চাল বেঁধে কৌটোর মধ্যে রেখে দিন।

How to keep moisture away from salt sugar kitchen hacks

বয়ামে দিন নুন চিনি: লবঙ্গও দ্রুত আর্দ্রতা টেনে নেয়। তাই চিনি বা নুনের বয়ামে কয়েকটি লবঙ্গ রেখে দিলে নুন চিনি আর দলা পাকিয়ে যাবে না। তবে লবঙ্গের গন্ধ যাতে নুন বা চিনিতে মিশে না যায় তার জন্য পাতলা কাপড়ে লবঙ্গ গুলিকে মুড়ে রাখতে পারেন।

আরও পড়ুন : ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার

জলীয় ভাব দূর করে কফি বিনস: কফি বিনস (Kitchen Hacks) আর্দ্রতা টেনে নেয়। নুন ও চিনির বয়ামে কয়েকটি কফি বিনস ফেলে দিন। অতিরিক্ত জলীয় ভাব টেনে নেবে কফি বিনস, সেই সঙ্গে নুন চিনির স্বাদে কোনও বদলও আসে না।

আরও পড়ুন : হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে! গোবিন্দার স্ত্রীর অভিযোগে কী বললেন ব্যক্তিগত সহকারী?

নুন ও চিনির বয়ামে কয়েকটি শুকনো রাজমা ফেলে দিলেও কাজ হয়। এটিও বাতাস থেকে বাড়তি জলীয় ভাব টেনে নেয়। ফলে নুন আর চিনি থাকে একদম শুকনো। দলা পাকায় না।