বাংলাহান্ট ডেস্ক : প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে মাঝেমধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি। বর্ষা ঢুকবে ঢুকবে করছে বাংলায়। আর একবার মুষলধারে বৃষ্টি শুরু হলেই দেখা দেবে নানান সমস্যা। বিশেষ করে রান্নাঘরে রেখে দেওয়া ডালে শুরু হয় পোকা (Insects) ধরা। বর্ষাকালে বদ্ধ জায়গায় রাখলেই ডালে পোকা দেখা যায়। কীভাবে রেহাই পাওয়া যায় এই সমস্যা থেকে?
ডালে পোকা (Insects) দূর করার উপায় কী?
কিছু ঘরোয়া উপায়ে ডালে পোকা ধরা থেকে আটকানো যায়। ডাল ভালো করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। একটি এয়ার টাইট কন্টিনেটার ভালো করে পরিস্কার করে তার মধ্যে রাখতে হবে ডাল। বর্ষাকালে আর্দ্রতা বেশি হওয়ায় স্যাঁতসেঁতে ভাব থাকে। এমন স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে রাখুন ডাল।

পোকা দূর করার উপায়: কৌটোতে একসঙ্গে অনেকটা ডাল রাখলে হলুদ দিয়ে রাখা উচিত। এতে ডালে পোকামাকড় ধরে না। ডালের কৌটোতে নিমপাতা দিয়ে রাখলেও পোকামাকড় দূরে থাকে। নিমের গন্ধে পোকা (Insects) ধরে না। ডালের পাত্রের কাছে দেশলাই কাঠি রেখে দিন। পোকামাকড় কাছে ঘেঁষবে না।
আরও পড়ুন : একধাক্কায় কমতে পারে পেট্রোলের দাম, বড় ঘোষণা কেন্দ্রের
একগুচ্ছ ঘরোয়া টোটকা: ডালের পাত্রে খোসা ছাড়িয়ে কয়েক কোয়া রসুন রেখে দিতে পারেন। এতে ডাল ভালো থাকবে। তবে কয়েকদিন অন্তর অন্তর রসুন গুলি বদলাতে হবে। লবঙ্গ নানান কাজে লাগে। ডালের কৌটোর মধ্যে ৮-১০ টি লবঙ্গ ফেলে রাখলে পোকা আসবে না।
আরও পড়ুন : আর থাকছে না প্যান্ট্রি কার, বহু বছরের সিস্টেমে ঐতিহাসিক বদল, ট্রেনে কোথায় মিলবে খাবার?
ডালের কৌটোর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে তার ঝাঁজে পোকা ধারেকাছে ঘেঁষবে না। এছাড়া জিপলক পাউচের মধ্যে ফ্রিজে ডাল রেখে দিতে পারেন।













