বার্থ সার্টিফিকেট হারালেও চিন্তা নেই! নামমাত্র খরচে ঘরে বসেই পেতে পারেন ডুপ্লিকেট কপি, সহজ পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to make Birth Certificate duplicate copy online
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও মানুষের কাছে বার্থ সার্টিফিকেট (Birth Certificate) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট চালু হলেও অনেক সময় এই নথি হারিয়ে ফেলেন বহু মানুষ। তবে এমন পরিস্থিতিতে চিন্তার কিছু নেই। ঘরে বসে নামমাত্র খরচে বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি (Birth Certificate Duplicate Copy) বানিয়ে নেওয়া সম্ভব।

বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি বানানোর পদ্ধতি | (Birth Certificate)

সাধারণত দেশের প্রায় সব জায়গাতেই স্থানীয় প্রশাসনের কাছে এলাকার মানুষের বার্থ সার্টিফিকেটের রেকর্ড থাকে। ফলে স্থানীয় পুরসভা বা কর্পোরেশনের কাছে এই রেকর্ড থাকলে পরবর্তীতে সহজেই তার মাধ্যমে ডুপ্লিকেট কপি বানিয়ে নেওয়া যায়।

আরও পড়ুনঃ অর্জুন বাহিনীতে অবসরপ্রাপ্তদেরই নিয়োগ! বেতন কত? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি বানাতে হলে প্রথমে স্থানীয় পুরনিগম বা পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে এর জন্য অনলাইন পরিষেবা রয়েছে কিনা। অনলাইনে আবেদনের সুযোগ থাকলে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

এই প্রক্রিয়ার জন্য আবেদনকারীর পরিচয় ও জন্মের রেকর্ড সংক্রান্ত তথ্য যাচাই করার প্রয়োজন হতে পারে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুসারে নথি তালিকাতেও কিছু বদল হতে পারে। সাধারণত আবেদনকারীর কোনও একটি পরিচয়পত্র, জন্মের রেকর্ড সংক্রান্ত তথ্য ও পাসপোর্ট সাইজ ছবি দরকার হয়। তবে একবার স্থানীয় পুরসভা বা পুরনিগমের নিয়ম নিশ্চিত করে জেনে নেওয়া উচিত।

birth certificate(2)

আবেদনের পর অনলাইনে নির্দিষ্ট ফি জমা করতে হবে। এই ফি জায়গা ভেদে আলাদা হতে পারে। এই প্রক্রিয়ার জন্য খুব বেশি হলে ৫০ টাকা থেকে ১০০ টাকা মতো খরচ হতে পারে বলে জানা গিয়েছে।

এছাড়া বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপির জন্য অনলাইনে আবেদন করা না গেলে পুরসভা বা পুরনিগমে গিয়েও আবেদন করা যেতে পারে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহযোগে তা জমা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করলেও তার প্রিন্ট আউট নিয়ে নির্দিষ্ট অফিসে জমা করতে হয়। ফলে সঠিক নিয়ম জেনে নেওয়া অত্যন্ত জরুরি।