বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সরাসরি আঘাত হেনেছে ভারতের মধ্যবিত্তের হেঁশেলে। ইরান এবং ইজরায়েল আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের (Liquefied petroleum gas) মাত্রাতিরিক্ত দাম এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার ছাপ পড়েছে এদেশের অন্দরেও। রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে চালু করা হয়েছে নতুন নিয়ম।
গ্যাস সিলিন্ডার (Liquefied petroleum gas) নিয়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রের
অতি সম্প্রতি কেন্দ্রের তরফে নির্দেশিকা দেওয়া হয়, একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার পরবর্তী ২১ দিন নতুন করে গ্যাস বুক করা যাবে না। কিন্তু দুদিন যেতে না যেতেই ফের সিদ্ধান্ত বদল করল কেন্দ্রীয় সরকার। ২১ দিন থেকে বাড়িয়ে সটান ২৫ করে দেওয়া হয়েছে সময়সীমা। শনিবারই তা বদল করা হয়। উল্লেখ্য এর আগে এই সময়সীমা ছিল ১৫ দিন।

দাম বেড়েছে গ্যাসের: গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার পর গ্রাহকের মোবাইলে ডেলিভারি অথেনটিকেশন কোড আসবে। তা না দেখালে ডেলিভারি ম্যান গ্যাস দেখাবে না। ৭ মার্চ থেকে কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Liquefied petroleum gas) দাম ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা।
আরও পড়ুন : ‘এতটাই বিধ্বস্ত…’, দুবাই থেকে কলকাতা ফিরে কী বললেন শুভশ্রী?
কত বাড়ল দাম: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। ১৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৯০ টাকায়। প্রায় এক বছর পর গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁশেলে যে বড়সড় প্রভাব পড়তে চলেছে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন : রবিবার বাতিল ১১ টি ট্রেন, ভোগান্তি এড়াতে দেখে নিন লিস্ট
আরও জানা গিয়েছে, এখন থেকে শুধু অ্যাপ বা নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে করা যাবে গ্যাস বুকিং। অন্য সব বিকল্প পথ বন্ধ করে দেওয়া হয়েছে।












