ট্রেনেও অটো আপগ্রেড, স্লিপারের খরচে সফর করুন এসিতে, এই নিয়ম জানা থাকলেই হল

Published on:

Published on:

How to get indian railways pillow blankets bedsheets
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রয়োজনে সফর করে থাকেন ট্রেনে। দিনদিন আরও সম্প্রসারিত হচ্ছে রেলের নেটওয়ার্ক। ট্রেনে সফর করার জন্য বিভিন্ন শ্রেণির কোচ রয়েছে ভারতীয় রেলে (Indian Railways)। স্লিপারের পাশাপাশি থ্রি টায়ার, টু টায়ার, ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। পরিষেবা এবং সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়াও আলাদা আলাদা হয় এই কোচগুলির। তবে জানেন কি, স্লিপার ক্লাসের টিকিটেও ভ্রমণ করা যায় এসি কোচে? সেটা কীভাবে?

স্লিপারের (Indian Railways) টিকিটে ভ্রমণ করতে পারবেন এসি কোচে

আসলে অনেকেই আইআরসিটিসির অটো আপগ্রেডেশন নিয়মের বিষয়ে জানেন না। এই নিয়মের আওতায় যে কোনও ব্যক্তির স্লিপার ক্লাসের টিকিট যে কোনো উঁচু ক্লাসে আপগ্রেড হতে পারে। অর্থাৎ কেউ যদি স্লিপার ক্লাসের বা থার্ড এসির টিকিট বুক করেন, তবে ট্রেন সফরের সময় তিনি সেকেন্ড বা ফার্স্ট এসিতেও টিকিট পেয়ে যেতে পারেন। তাও আবার অতিরিক্ত টাকা খরচ না করেই।

How to travel in ac coach of Indian Railways with sleeper coach fare

 

কীভাবে মিলবে সুবিধা: এই সুবিধার আওতায় কোনও ব্যক্তি নীচু ক্লাসের টিকিট বুক করলেও যদি এসি কোচে কোনও আসন খালি থাকে, তবে রেল ওই টিকিট এসি কোচে আপগ্রেড করতে পারে। স্লিপারের টিকিটেই সেক্ষেত্রে এসি ক্লাসে ভ্রমণ করা যাবে। তবে এর জন্য আইআরসিটিসি থেকে টিকিট বুক করার সময়ই বেছে নিতে হবে অটো আপগ্রেড অপশন। তবে অপশন বাছলেই যে অটো আপগ্রেড পাওয়া যাবে এর কোনও নিশ্চয়তা নেই। অনেকটাই নির্ভর করে ভাগ্যের উপর।

আরও পড়ুন : মুরগি পোস্তয় জমুক দুপুরের খাওয়া, রান্নাও হবে চটজলদি, রইল রেসিপি

কোন টিকিট আপগ্রেড হয়: উল্লেখ্য, অটো আপগ্রেডের (Indian Railways) সুবিধা পাওয়ার জন্য কনফার্ম টিকিট থাকতে হবে। টিকিট বুক করার সময় অটো আপগ্রেড অপশন বেছে নিতে হবে। উঁচু ক্লাসের টিকিট খালি থাকতে হবে। সাধারণত একটি ক্লাস উঁচুতে টিকিট আপগ্রেড করে রেলওয়ে। যেমন স্লিপারের টিকিট থাকলে থার্ড এসিতে আপগ্রেড, থার্ড এসি থেকে সেকেন্ড এসিতে আপগ্রেড, সেকেন্ড এসি থেকে ফার্স্ট এসিতে আপগ্রেড। তবে ফার্স্ট এসির আসন সংখ্যা সীমিত হওয়ায় আপগ্রেড বিরল।

আরও পড়ুন : রোজের কাতলা মাছেই স্বাদ বদল, এভাবে রাঁধুন মরিচ কাতলা, রইল রেসিপি

জানিয়ে রাখি, অটো আপগ্রেড হলে আসন বা বার্থের বিভাগ বদল হয়। সুযোগ সুবিধা বাড়বে তা বলা বাহুল্য। ভাড়া থাকবে আগের মতোই, তবে যাত্রীরা পছন্দসই কোচ বা আসন যে পাবেন তার কোনও নিশ্চয়তা নেই।