হাওড়া ডিভিশনে ফের বড়সড় ট্রেন বাতিল, ৩ দিনে বন্ধ ১২ লোকাল! রইল তালিকা

Published on:

Published on:

Indian Railways 12 local trains cancelled in Howrah Division here is the list
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফেল হাওড়া ডিভিশনের ট্রেন বাতিল (Indian Railways)। আগামী সাত দিনের মধ্যে তিন দিনই থাকবে ট্রেন গন্ডগোল হাওড়া বর্ধমান ও ব্যান্ডেল লাইনে। এই নির্দিষ্ট তিন দিনে ৯০ মিনিট করে ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। এর ফলে প্রতিদিনই বাতিল থাকছে চারটি করে লোকাল ট্রেন। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

হাওড়া ডিভিশনে ১২ লোকাল বাতিল, রইল লিস্ট (Indian Railways)

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর ও ৫ অক্টোবর তারিখে ৯০ মিনিটের জন্য ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লক এর পরিকল্পনা করা হয়েছে (Indian Railways)।

Indian Railways 12 local trains cancelled in Howrah Division here is the list

আরও পড়ুন: পুজোয় বাড়ল রেলের পরিষেবা, কলকাতা থেকে চলবে আরও স্পেশাল ট্রেন

এই কাজ চলবে, রাত ২:১৫ থেকে ভোর ৩:৪৫ পর্যন্ত। এর ফলে মোট ৩ দিনে বাতিল থাকছে ১২ টি লোকাল ট্রেন। এই বাতিল ট্রেনগুলি থাকায় নিত্যদিনের যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলে মনে করা হয়েছে।

এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে:

37812 বর্ধমান- হাওড়া লোকাল – ভোর ৩টে বেজে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া ট্রেনটি এই ব্লকের জেরে বাতিল থাকছে।
37786 বর্ধমান- ব্যাণ্ডেল লোকাল – ভোর ৩টে ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া এই ট্রেনটি ব্লকের জেরে বাতিল।
37811 হাওড়া- বর্ধমান লোকাল – ভোর ৪টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়া এই ট্রেনটি বাতিল থাকছে।
37781 ব্যাণ্ডেল- বর্ধমান লোকাল ভোর ৩টে ৪৫ মিনিটে ব্যাণ্ডেল থেকে ছাড়া এই ট্রেনটিও ব্লকের জেরে বাতিল থাকছে।

অপরদিকে আগামী তিন অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল স্টেশন নিয়ম নতুন সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। গত ২৭ সেপ্টেম্বর থেকে আগামী তিন অক্টোবর পর্যন্ত এই স্টেশনের দুটো প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৩৪৩৩ আজিমগঞ্জ- বারহারওয়া প্যাসেঞ্জার ও ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার তিন অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দাঁড়াবে (Indian Railways)।