বাংলা হান্ট ডেস্কঃ গরম পড়তেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দেন অনেকেই। বিশেষ করে পাহাড়ে যাওয়ার জন্য এই সময় ট্রেনে বাড়তি ভিড় চোখে পড়ে। সেই চাপ সামলাতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং কানপুর রুটে চালু হচ্ছে বিশেষ গ্রীষ্মকালীন ট্রেন।
সামার স্পেশাল ট্রেন (Indian Railways)
গ্রীষ্মের ভিড় সামলাতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। ০৩১২৯ নম্বর ট্রেনটি প্রতি শনিবার রাত ২৩:৪০-এ কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০:৪৫-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে। এই পরিষেবা চলবে ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত, মোট ৫টি ট্রিপ হবে।
ফিরতি পথে ০৩১৩০ নম্বর ট্রেনটি প্রতি রবিবার দুপুর ১২:৪৫-এ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং পরদিন রাত ০০:৪০-এ কলকাতায় পৌঁছবে। এই ট্রেন চলবে ১৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত, মোট ৫টি ট্রিপে। এই ট্রেনটি পথে নাইহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড ও মালদা টাউন স্টেশনে থামবে। যাত্রীদের জন্য জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এবং এসি, সব ধরনের কোচ রাখা হয়েছে।
অন্যদিকে, কানপুর রুটেও চালু হচ্ছে বিশেষ ট্রেন। ০৪১৫৩ নম্বর কানপুর সেন্ট্রাল–কলকাতা ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১৩:০০-এ কানপুর থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৭:৫০-এ কলকাতায় পৌঁছবে। ২ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত মোট ১৩টি ট্রিপ করবে এই ট্রেন।
ফিরতি পথে ০৪১৫৪ নম্বর কলকাতা–কানপুর ট্রেনটি প্রতি শুক্রবার সকাল ১০:৪৫-এ কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৭:১০-এ কানপুর পৌঁছবে। এই ট্রেন চলবে ৩ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত মোট ১৩টি ট্রিপ করবে। এই ট্রেনটি পথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। এখানেও জেনারেল, স্লিপার এবং এসি কোচের সুবিধা থাকবে।

আরও পড়ুনঃ বকেয়া না মেটালে দোকান নিলাম! কড়া অ্যাকশনে ১১ কোটির রেকর্ড গড়ল কলকাতা পুরসভা
এই দুই স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ২৮ মার্চ ২০২৬ থেকে। যাত্রীরা পিআরএস কাউন্টার বা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
















