বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটি পড়লেই নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন কমবেশি সকলেই। চাহিদা তুঙ্গে ওঠায় টিকিটও হয়ে যায় অমিল। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তাই গরমের সময়ে কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল (Indian Railways)। এবারও গরমের সময় কিছু ‘সামার স্পেশ্যাল ট্রেন’ এর ব্যবস্থা করেছে রেল।
সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)
বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ (ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড়) এবং ট্রেন নম্বর ০৩৪০৭/০৩৪০৮ (ভাগলপুর-কাটিহার-ভাগলপুর) এই ট্রেন দুটির পরিষেবার মেয়াদ দুদিকেই যথাক্রমে আটটি এবং তিনটি করে অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারিত করা হয়েছে।

পরিষেবার মেয়াদ বৃদ্ধি: ট্রেন নম্বর ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা) স্পেশ্যাল ট্রেনের সফর কাল ৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে ০৫৯৩১ (কলকাতা-ডিব্রুগড়) স্পেশ্যাল ট্রেনটির সফরকাল ৮ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত আটটি ট্রিপের জন্য এবং বর্তমান সময়সূচী, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলবে এই ট্রেনগুলি।
আরও পড়ুন : কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু? বাজারে ঢুঁ মারার আগে জানুন বিস্তারিত
কোন কোন ট্রেনের পরিষেবা: অন্যদিকে ০৩৪০৭ (ভাগলপুর-কাটিহার) স্পেশ্যাল ট্রেনের (Indian Railways) পরিষেবার মেয়াদ ৪ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে ০৩৪০৮ (কাটিহার-ভাগলপুর) স্পেশ্যাল ট্রেনের পরিষেবাও বৃদ্ধি হয়েছে ৪ জুন পর্যন্ত। তিনটি অতিরিক্ত ট্রিপসহ বর্তমান সময়সূচী, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে ট্রেনগুলি।
আরও পড়ুন : এক দশক পর অপেক্ষার অবসান, বাংলা বিগ বস নিয়ে ফিরছেন সৌরভ
এই ট্রেনগুলি ছাড়াও অতিরিক্ত যাত্রী সামাল দিতে ৪ জুন তারিখে একটি ট্রিপের জন্য দুটি ওয়ান ওয়ে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ০৫৬৩০ (গুয়াহাটি-তিরুপতি) এবং ০৫৮৬২ (রাঙাপাড়া-নর্থ বিজয়ওয়াড়া) ট্রেনদুটি চলবে বৃহস্পতিবারে। মূলত গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের যাতায়াত সুগম করতে এবং ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করতে এই সামার স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।













