যাত্রীদের জন্য জরুরি খবর, ২৩ মে পর্যন্ত ট্রেনের রুট-টাইমে পরিবর্তন—দেখুন নতুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways big changes on Sealdah-Bangaon branch, train services to be changed till May 23
Follow

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদা বনগাঁ শাখার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ ২৩ তারিখ থেকে কার্যত ট্রেনের সময়সূচি (Indian Railways) পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে সকালের ব্যস্ত সময় প্রায় দেড় ঘন্টা শিয়ালদাগামী ট্রেন না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তাই এই লাইনে যাত্রীদের আগামী এক মাস যাতায়াত করার আগে নতুন রেলের সময়সূচি দেখে বেরোতে বলা হচ্ছে। দেখে নিন সেই সময়সূচি।

শিয়ালদা-বনগাঁ শাখায় বড় বদল, ২৩ মে পর্যন্ত ট্রেন চলাচলে পরিবর্তন (Indian Railways)

যাত্রীদের অভিযোগ হঠাৎ করেই এই দেড় ঘন্টা দীর্ঘ ব্যবধানে তাদের যাতায়াতে ওপর ব্যাপক প্রভাব পড়েছে। এই ট্রেনের দীর্ঘ ব্যবধান তাদের কর্মস্থলে সঠিক সময় পৌঁছতে না পারার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা (Indian Railways)।

Indian Railways big changes on Sealdah-Bangaon branch, train services to be changed till May 23

আরও পড়ুন: আবহাওয়ার ‘ইউ টার্ন’! চৈত্রের বৃষ্টিতে নেমেছে দুই বঙ্গের তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের ওয়েদার?

এই পরিস্থিতিতে যথারীতি দত্তপুকুর স্টেশনে বিক্ষোভ দেখায় SUCI। এমনকি এই বিক্ষোপে অংশগ্রহণ করেন সাধারণ যাত্রীরা। তাদের মূল দাবি, অবিলম্বে ৩৩৬২২ ডাউন দত্তপুকুর লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি বাতিল হওয়ার ট্রেনের সময়সূচিতে অন্তত হাবরা বা বনগাঁ লোকাল ট্রেন কে দত্তপুকুর এ একটু বেশি সময়ের জন্য স্টপেজ দিতে হবে। আর যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার দেন।

যদিও আগামী ২৩ মে পর্যন্ত রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৩৩৬১৭ শিয়ালদহ-দত্তপুকুর লোকালও বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল ১১টা ৪৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। পরে ওই ট্রেনটি ৩৩৬২২ নম্বর হয়ে সরাসরি বনগাঁ থেকে শিয়ালদহ আসবে, যা বনগাঁ স্টেশন থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে।

এছাড়াও ৩৩৬১৭ শিয়ালদহ-দত্তপুকুর লোকালও বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল ১১টা ৪৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। পরে ওই ট্রেনটি ৩৩৬২২ নম্বর হয়ে সরাসরি বনগাঁ থেকে শিয়ালদহ আসবে, যা বনগাঁ স্টেশন থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। রাতের ৩৩৬৮৫ শিয়ালদহ–গোবরডাঙা লোকালটি সন্ধ্যা ৮টা ২৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১০টা ৩১ মিনিট নাগাদ বনগাঁ পৌঁছাবে। পাশাপাশি সন্ধ্যার ৩৩২৭১ দমদম–গোবরডাঙা লোকালও সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দমদম ছেড়ে রাত ৯টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে (Indian Railways)।