বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে আসলো ভারতীয় রেল (Indian Railways)। রেল ওয়ান এর মাধ্যমে নিজের পাশাপাশি পরিবারের সদস্য বা অন্য কোন যাত্রীর জন্য আপনি সহজেই সিজেন বুকিং করতে পারবেন। কিভাবে করবেন আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
অন্যের নামে মান্থলি টিকিট, RailOne-এ বুকিংয়ের নিয়ম (Indian Railways)
এই সুবিধার ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে চালু হয়েছে। এতদিন রেলওয়ান অ্যাপে মূলত নিজের জন্যই সিজন টিকিট বুকিং করার সুবিধা ছিল। তবে এবার থেকে একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের জন্য ও একটি টিকিটের পাশাপাশি পাঁচটি টিকিট কাটার সুযোগ পাবেন (Indian Railways)।
এক নজরে দেখেননি নিজের টিকিট ও অন্যের টিকিট কাটার নিয়ম:
রেলওয়ে নিয়ম অনুযায়ী নিজের জন্য সিজেন টিকিট বুক করলে সফলভাবে ভৌগোলিক যাচাই সম্পন্ন হওয়ার পর টিকিটটি বুকিং এর দিন থেকে কার্যকর হবে। কিন্তু অন্য কোন যাত্রীর নামে এই টিকিট বুকিং করলে সেটি পরের দিন থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: গ্যাসের দাম ১০০০ পার! কলকাতা-সহ কোন শহরে কত হল ১৪ কেজি সিলিন্ডারের দাম?
অর্থাৎ অন্যের জন্য টিকিট কাটলে যাত্রার তারিখ মাথায় রেখে সেটি বুকিং করুন। পাশাপাশি বয়সের ক্ষেত্র বেশ কিছু নিয়ম রয়েছে। সেখানে নিজের জন্য সিজন টিকিট বুকিং করতে রেজিস্টার্ড ব্যবহারকারীর বয়স ১৮ বছর হতে হবে। তবে অন্য কোন যাত্রীর জন্য টিকিট কাটলেই সেই যাত্রীর বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে।
রেল ওয়ান অ্যাপের সিজন টিকিট কাটবেন কিভাবে?
মোবাইলে RailOne অ্যাপ খুলে নিজের রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগ ইন করুন। প্রয়োজন হলে mPIN বা নির্দিষ্ট লগইন পদ্ধতি ব্যবহার করুন।অ্যাপের হোমপেজ থেকে Unreserved Ticket বা Unreserved e-Ticket অপশন বেছে নিন।Unreserved টিকিটের মধ্যে Season Ticket বা Season Pass অপশন খুঁজে নিন।
নতুন Season Ticket কাটতে Issue বা নতুন টিকিট ইস্যু করার অপশন নির্বাচন করুন। যে স্টেশন থেকে যাত্রা শুরু হবে এবং যে স্টেশনে যাত্রা শেষ হবে, সেই দু’টি স্টেশন নির্বাচন করুন।অ্যাপে উপলব্ধ বিকল্প অনুযায়ী Season Ticket-এর মেয়াদ নির্বাচন করুন (Indian Railways)।













