বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর কয়েকদিন। তারপরেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে এই উৎসবের মরশুমে রান্নার গ্যাসের দামে স্বস্তি কমল মধ্যবিত্তের। কারণ ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা পেরিয়ে গিয়েছে। পাশাপাশি বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন শহরভিত্তিক জায়গায় আজ সিলিন্ডারের দর কত রয়েছে (LPG Cylinder)।
মধ্যবিত্তের পকেটে চাপ, গ্যাসের দাম হাজার পার (LPG Cylinder)
আন্তর্জাতিক বাজার অপরিশোধিত তেলের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। জুলাই আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা ছাড় পাওয়া গেলেও। সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে দেশে জুড়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)।
সেপ্টেম্বর থেকে দেশের কোন কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা। দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা।

আরও পড়ুন: শিয়ালদহ-সহ ৩ স্টেশনে বদল, পুজোর আগেই নতুন সুবিধা আনছে রেল…
হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।বাংলাতেই একাধিক জেলায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি! গত জুন মাস থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত। তখন থেকেই ১০০০ টাকার বেশি খরচ হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে।
কালিম্পংয়ে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা, মালদহে ১০৩৯ টাকা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা। বাকি জেলাগুলিতে ১০০০ টাকার মধ্যেই বিকোচ্ছে ১৪ কেজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)।













