বন্দে ভারতে বড় পরিবর্তন, টিকিট বাতিলে আর মিলবে না টাকা ফেরত, জেনে নিন রেলের নতুন নিয়ম

Published on:

Published on:

Indian Railways cancel your ticket in Bandh Bharat, you will not get your money back
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ বন্দে ভারত স্লিপার, অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনগুলির (Indian Railways) টিকিট ক্যান্সেলে যেমন নিয়মে বড় পরিবর্তন নিয়ে এসেছে। এবার বন্দে ভারত ট্রেনের ক্ষেত্র নিয়ে আসা হল নিয়মে পরিবর্তন। ‌ জানা যায় নির্ধারিত সময়ের পর টিকেট বাতিল করলে এখন থেকে আর টাকা ফেরত পাবেন না যাত্রীরা। চলতি বছর রেলমন্ত্রকের তরফ করা হচ্ছে এই নিয়ম।

বন্দে ভারতে টিকিট ক্যানসেল করলে আর মিলবে না টাকা (Indian Railways)

সূত্রের খবর, এখন থেকে ট্রেন ছাড় ৮ ঘন্টা আগে যদি কোন যাত্রী ট্রেনের (Indian Railways) টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে কোন অর্থ ফেরত পাবেন না যাত্রীরা। আগে ৪ ঘন্টা পূর্বে ট্রেনের টিকিট বাতিল করলে কিছু টাকা কেটে বাকি টাকা ফেরত পেতেন যাত্রীরা। এবার সেই নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

Indian Railways cancel your ticket in Bandh Bharat, you will not get your money back

আরও পড়ুন: সপ্তাহান্তে কী বানাবেন ভাবছেন? একবার দুধ সারস পিঠে ট্রাই করলে আর কিছু চাইবেন না

নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করেন সে ক্ষেত্রে ২৫ শতাংশ টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আর ট্রেন ছাড়ার ৭২ থেকে ৮ ঘন্টার আগে পর্যন্ত টিকিট বাতিল করা হলে মোট টাকার ৫০ শতাংশ ফেরত পাবেন যাত্রীরা। এরপর টিকিট বাতিল করলে আর কোন অর্থ ফেরানো হবে না।

তবে এই নতুন নিয়ম লাগু করার পিছনে রেলের দাবি, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত দুটি ট্রেনে যাত্রীদের আসনের সংখ্যা ১০০% ভাবে নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে আরএসি বা ওয়েটিং টিকিটের সুবিধা থাকে না।যার কারণবশত কোনভাবেই শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে সেই আসন সম্পূর্ণভাবে খালি থাকবে।

এতে রেলের রাজস্বের বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে সফরের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলে তারপরেই টিকিট যেন বুক করেন যাত্রীরা। নাহলে আর্থিক ক্ষতি মুখে পড়তে হবে যাত্রীদের (Indian Railways)।