সপ্তাহান্তে কী বানাবেন ভাবছেন? একবার দুধ সারস পিঠে ট্রাই করলে আর কিছু চাইবেন না

Published on:

Published on:

Recipe make milk saras pitta with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সংক্রান্তি চলে গেছে তো কি হয়েছে, তাই বলে কি পিঠে খাওয়া শেষ হয়ে যাবে। কখনোই নয়, অনেকেই মকর সংক্রান্তির পরও মাঝে মধ্যে পিঠে বানান। তবে পিঠে বলতে শুধুমাত্র যদি আপনি মালপোয়া অথবা পাটিসাপটার কথা ভাবেন তাহলে একেবারেই ভুল। আজকের প্রতিবেদনে রইল এমন এক ধরনের পিঠে, যা মা ঠাকুমাদের আমলে বানানো হতো। দেখে নিন কিভাবে বানাবেন দুধ সারস পিঠে (Recipe)।

অল্প উপকরণ দিয়ে তৈরি করুন দুধ সারস পিঠে (Recipe)

বাড়িতে একঘেয়ে দুধপুলি, মালপোয়া, পাটিসাপটা খেয়ে যদি মুখে চড় পড়ে থাকে, তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু পিঠেটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make milk saras pitta with few ingredients

আরও পড়ুন: ১ থেকে ৫০ লিখতে পারেনি মেয়েটা… রেগে যা করল বাবা, সব শেষ

উপকরণ:

দুধ – ১ লিটার

চিনি – ১/২ কাপ

গুঁড়ো দুধ – ১/২ কাপ

সুজি – ১/২ কাপ

ময়দা – ১/৪ কাপ

বেকিং সোডা – ১/২ চা চামচ

নুন – সামান্য

এলাচ – ২টি

চিনি – ১/৩ কাপ

অল্প সাদা তেল

প্রণালী: প্রথমে কড়াইতে দুধ, চিনি এবং সামান্য ঘি দিয়ে ফুটিয়ে নিন। এরপর তাতে সুজি ও ময়দা দিয়ে একটি মণ্ড বা ডো তৈরি করুন। তারপর ওই ডো ঠান্ডা হলে ভালো করে মেখে ছোট ছোট পিঠার আকার দিন। এরপর পিঠাগুলো হালকা তেলে বা ঘিয়ে ভেজে নিন। তারপর একটি পাত্রে দুধ ঘন করতে দিন‌ তারপর ঘন দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশান। এরপর ভেজে রাখা পিঠেগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিন, যাতে পিঠাগুলো নরম ও রসালো হয়। তারপর উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন (Recipe)।