সপ্তাহান্তে যাত্রীদের জন্য দু: সংবাদ! হাওড়া-বর্ধমান মেইন সহ একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ

Published on:

Published on:

Indian Railways cancelled in Howrah division over weekend passengers facing inconvenience
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাওড়া যাত্রীদের জন্য সপ্তাহ শেষে রয়েছে দুঃসংবাদ। কারণ সাময়িকভাবে বন্ধ থাকছে হাওড়া ডিভিশনের ট্রেন (Indian Railways)। মূলত শনিবার রাত ১০:৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭:০০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। ঋষি রায় আন্ডারপাসের কাজের জন্য এই পাওয়ার অফ করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে সপ্তাহশেষে অসুবিধা সম্মুখীন হতে হবে নিত্যযাত্রীদের। তাই হাতে সময় নিয়ে বেরোতে বলা হয়েছে নিত্যযাত্রীদের।

সপ্তাহশেষে হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, অসুবিধার সম্মুখীন যাত্রীরা (Indian Railways)

হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিমপাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে রেলগেট পেরিয়ে যেতে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। জানা যায় একবার গেট পড়লে যথারীতি কাল ঘাম ছুটে যায় রিষড়াবাসীদের। পাশাপাশি এই গেট পড়লে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে যেতে হয় শহরবাসীকে। এর ফলে এই কাজ করার জন্য সপ্তাহ শেষে এই ডিভিশনের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে (Indian Railways)।

 Indian Railways cancelled in Howrah division over weekend passengers facing inconvenience

আরও পড়ুন: ভাতা পেতে দেরি কেন? যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেখুন

জানা যে ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আন্ডারপাসের ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন টালবাহানার পর গত কয়েক বছর ধরে কাজ চললেও, তার গতি ছিল অত্যন্ত ধীর। তবে রেলমন্ত্রকের খবর অনুযায়ী, ২০২৬ সালের মধ্যেই এই আন্ডার পাশের কাজ সম্পন্ন হতে চলেছে। বর্তমানে এই কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার রাতে জোর কত মে গাডার বসানোর কাজ চলবে। পাশাপাশি পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাত ১০:৪০ থেকে রবিবার সকাল ৭:০০ টা পর্যন্ত নিম্নলিখিত শাখার একাধিক ট্রেনগুলি বাতিল করা হয়েছে। জেনে নিন নিম্নলিখিত কোন ট্রেনের গুলো বাতিল হয়েছে:

বাতিল ট্রেন গুলো হল:

হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান (মেইন লাইন)

হাওড়া-তারকেশ্বর ও হাওড়া-আরামবাগ লাইন

হাওড়া-শেওড়াফুলি সেকশন

তবে যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনে নিরন্তর মাইকিং করা হচ্ছে। রবিবার সকাল ৭টার পর ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু সময় পর্যন্ত ট্রেনের সংখ্যা কম থাকবে। ফলে ছুটির দিনের সকালেও যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রিষড়া পুরসভা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাময়িক অসুবিধা মেনে নিলে ভবিষ্যতে রেলগেটের দুঃসহ যানজট থেকে চিরতরে মুক্তি পাবেন শহরবাসী।যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনেই চলছে মাইকিং (Indian Railways)।