আইনে সংশোধনী আনল রেল, ট্রেন বা স্টেশনে ‘এই’ কর্ম করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেন নিয়ে একাধিক নিয়মে এবার কড়াকড়ি শুরু করল ভারতীয় রেল (Indian Railways)। রেল বা স্টেশন চত্বরে পানের পিক ফেলা বা নোংরা করা রুখতে আইনে আরও কড়াকড়ি শুরু করল ভারতীয় রেল। এবার থেকে জরিমানার পরিমাণ আরও দ্বিগুণ করল রেল। এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

রেলের (Indian Railways) নিয়মে আনা হল সংশোধনী

গত ২৪ অগাস্ট সরকারি গেজেটে রেল মন্ত্রকের তরফে কার্যকর করা হয়েছে এই নিয়ম। এই নতুন সংশোধনী অনুযায়ী, ২০১২ সালে যে নিয়ম তৈরি হয়েছিল সেই নিয়ম বদলানো হল। আগে নির্ধারণ করা সর্বোচ্চ ৫০০ টাকার বদলে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা।

Indian Railways doubles the penalty

কী বলছে নতুন নিয়ম: নতুন সংশোধনী অনুযায়ী, কেউ যদি ঘটনাস্থলে ১০০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আদালত সেক্ষেত্রে অভিযুক্তের উপরে সর্বোচ্চ ২০০০ টাকা জরিমানা (Indian Railways) করতে পারে। পরিস্কার পরিচ্ছন্নতার দিকেও দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : কত ওজনের পদ্মার ইলিশ সবথেকে বেশি সুস্বাদু? জানুন বিশেষজ্ঞের মতামত

কড়া হয়েছে নিষেধাজ্ঞা: নোংরা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও আবর্জনা ফেললেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। যেখানে সেখানে পান গুটখার পিক, থুতু ফেলা, প্রকাশ্যে মল মূত্র ত্যাগ করা, বাথরুম ছাড়া খোলা জায়গায় স্নান বা খোলা জায়গায় রান্না করা, গাড়ি ধোওয়া, জামাকাপড় কাচা বা বাসন মাজা, বিনা অনুমতিতে মালপত্র মজুত রাখা, এমনকি পশুপাখিকে খাবার খাওয়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : মনে হবে সদ্য কেনা, এভাবে স্টোর করলেই টাটকা থাকবে ইলিশ

এছাড়াও স্পষ্ট বলা হয়েছে, রেলের সম্পত্তি নষ্ট করা বা বিকৃত করা যাবে না। ট্রেনের বগি বা রেল চত্বরের কোনও অংশে অনুমতি ছাড়া পোস্টার মারা, দেওয়াল লিখন থেকে ছবি আঁকাও নিষিদ্ধ। হকারদের দোকানেও ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম না মানলেও ১০০০ টাকা জরিমানা দেওয়া হবে।