উৎসবের মরশুমে বাড়তি স্পেশাল ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways extra special trains to handle festive crowds
Follow

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন উৎসবের মরশুমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বিশিষ্ট ট্রেন পরিষেবা অব্যাহত রাখার পাশাপাশি বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)। এই অতিরিক্ত ট্রেনগুলোই চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন সুবিধা জনক হবে। সামাল দিতে পারা যাবে। আর এই বিশেষ ট্রেন পরিষেবা গুলোর মধ্যে রয়েছে- নাহরলগুন, সাঁতরাগাছি–নাহরলগুন, হাওড়া–লামডিং এবং কলকাতা–নিউ জলপাইগুড়ি সংযোগকারী ট্রেন রয়েছে।

উৎসবের ভিড় সামলাতে বাড়তি স্পেশাল ট্রেন (Indian Railways)

এই পরিষেবাগুলি উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গনার গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে, ফলে উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা হবে (Indian Railways)। এছাড়াও, ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ – নাহরলগুন) স্পেশাল ট্রেনটি ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ০৮:৩০ সেকেন্দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে রবিবার বিকেল ৪টেয় নাহরলগুন পৌঁছবে।

ফেরৎ যাত্রায়, ট্রেন নং.০৭০৪৭ (নাহরলগুন – সেকেন্দ্রাবাদ) স্পেশাল ট্রেনটি ৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার বেলা ১টায় নাহরলগুন থেকে যাত্রা শুরু করে বুধবার রাত ৯.৫০-এ সেকেন্দ্রাবাদ পৌঁছবে। সময়সূচি, স্টপেজ ও গঠন অনুযায়ী এই পরিষেবাটি ৫টি করে ট্রিপের জন্য চলাচল করবে।

Indian Railways extra special trains to handle festive crowds

আরও পড়ুন: মাংসের স্বাদ বাড়াতে নুন দিন সঠিক সময়ে, জানুন সহজ টিপস

ট্রেন নং. ০৮০৪৭ (সাঁতরাগাছি – নাহরলগুন) স্পেশাল ট্রেনটি ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে শনিবার রাত ৮.৫০-এ নাহরলগুন পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৮০৪৮ (নাহরলগুন – সাঁতরাগাছি) স্পেশাল ট্রেনটি ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।

এই ট্রেনটি প্রতি শনিবার রাত ১১.৫৫-এ নাহরলগুন থেকে যাত্রা শুরু করে সোমবার সকাল ০৪:১৫-এ সাঁতরাগাছি পৌঁছবে। চলাচলের দিন, সময়সূচি, স্টপেজ ও গঠন অনুযায়ী এই পরিষেবাটি উভয় দিকে বাড়তি ৯ টি করে ট্রিপের জন্য চলাচল করবে (Indian Railways)।