ট্রেনে ভ্রমণের সময় দু’টি চাদর পান কেন? দীর্ঘদিনের ধোঁয়াশা কাটাল রেল

Published on:

Published on:

Indian Railways find out the reason why a passenger is given two bedsheets
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। এবার আপনি অন্য স্থানে যাবার জন্য যখন এসি কোচে সফর করেন তখন রেল প্রতিটি যাত্রা করে বেডরোল দেয়। এবার এই পেট্রোলের ভেতরে থাকে, একটি কম্বল দুটি চাদর ও একটি তোয়ালে। তবে এই চাদর গুলো বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন মানুষ। আজকে প্রতিবেদনে যা রইল একটি বেডরোল দেওয়ার পিছনে রেলের আসল কারণ কি।

একজন যাত্রীকে দু’টি চাদর দেওয়ার কারণ জানুন (Indian Railways)

রেল মন্ত্রকের দেওয়া এক উত্তরে বলা হয়েছে, ” ভারতীয় রেল প্রতিটি যাত্রায় এসি ক্লাসে ভ্রমণকারী যাত্রীদের জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর বিছানাপত্র সরবরাহ করে। প্রতিটি বেডরোল প্যাকেটে দুটি চাদর, একটি বালিশের কভার এবং একটি তোয়ালে থাকে (Indian Railways)।

ট্রেনে দেওয়া কম্বলটি প্রতিটি সফরের পর ধোয়া হয় না। তাই, এটি যাতে শরীরের সরাসরি সংস্পর্শে না আসে, সেজন্য একটি অতিরিক্ত চাদর দেওয়া হয়। তাই যদি এসি কোচে সফর করা যাত্রীদের উচিত কম্বলের নিচে একটি চাদর বিছিয়ে নিজেকে ঢেকে নেওয়া।

Indian Railways find out the reason why a passenger is given two bedsheets

আরও পড়ুন: ২৯ জুলাই থেকে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা! বালেশ্বরে কাজের জন্য বাতিল বহু ট্রেন

যাত্রীদের সফরের এক্সপেরিয়েন্স আরও ভালো করতে রেল মন্ত্রক একটি নতুন উদ্যোগ নিয়েছে। নয়া উদ্যোগে চাদরের প্রয়োজন দূর করে কম্বলের সঙ্গেই কম্বল কভারও দেবে রেল।উত্তর-পশ্চিম রেলের কিছু ট্রেনে এবং কামাখ্যা ও হাওড়ার মধ্যে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনেও কম্বল কভার সরবরাহ করা হয়েছে।

ট্রেনে সরবরাহ করা তাঁতের চাদর প্রতি ১২ মাস অন্তর, কেভিআইসি (KVIC) কর্তৃক সরবরাহকৃত পলিভাসট্রা প্রতি ২৪ মাস অন্তর, বালিশের কভার প্রতি ৯ মাস অন্তর, তোয়ালে প্রতি ৯ মাস অন্তর, বালিশ প্রতি ২৪ মাস অন্তর এবং উলের কম্বল প্রতি ২৪ মাস অন্তর পরিবর্তন করা হয়। রেলওয়ে এই জিনিসগুলি ধোয়ার ক্ষেত্রেও বিশেষ যত্ন নেয় (Indian Railways)।