চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তে ভস্মীভূত দুটি কোচ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways fire on the Rajdhani Express passengers quickly evacuated
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাতসকালে রাজধানী এক্সপ্রেস ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লিগামী হজ়রত নিজ়ামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যদিও এই ঘটনায় বড়সড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। পাশাপাশি যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনা হয় বলেও জানা যায় (Indian Railways)।

রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দ্রুত সরানো হল যাত্রীদের (Indian Railways)

রেল সূত্রের খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেলস্টেশন এর মাঝে। জানা যায় বি ১ কোচে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সেই কোচ থেকে অন্য একটি কোচের আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে ইতিমধ্যে ওই দুই কামরার সকল যাত্রীকে নিরাপদ ভাবে উদ্ধার করা হয়েছে (Indian Railways)।

Indian Railways fire on the Rajdhani Express passengers quickly evacuated

আরও পড়ুন: প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

রেল সুত্রের খবর অনুযায়ী, ১২৪৩১ তিরুঅনন্তপুরম-হজ়রত নিজ়ামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে। পাশাপাশি এই ঘটনায় ট্রেনের গার্ড লোকো পাইলটকে সতর্ক করেন।

তিনি জানান, একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। তার পরই চালক ট্রেনটিকে থামান। যাত্রীদের দ্রুত কামরা থেকে বার করে আনা হয়। বি ১ কোচে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, দু’টি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সঠিক সময়ে আগুন লাগার বিষয়টি নজরে না এলে অনেক প্রাণহানির আশঙ্কা থাকত বলে (Indian Railways)।