বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। যাত্রীদের যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে নতুন ট্রেন (Indian Railways) পরিষেবা। এই ট্রেন বহরমপুর কোর্ট লালগোলা শাখার নতুন ইএমইউ পরিষেবা ও একটি ট্রেন বর্ধিত পরিষেবায় চালু করা হল। অতিরিক্ত ট্রেন চালু করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে।
ভিড় কমাতে ও যাত্রা সহজ করতে চালু নতুন ট্রেন পরিষেবা (Indian Railways)
যাত্রী সাছন্দের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে অফিস যাত্রী ছাত্র-ছাত্রী ও নিত্য ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে একটি নতুন ট্রেন পরিষেবার সম্প্রসারণ এর পাশাপাশি। একটি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই অতিরিক্ত ট্রেন চালানোর ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ ভাবে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

আরও পড়ুন: কম সময়ে তৈরি হলেও স্বাদে ভরপুর, কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির এই ভাপা, প্রণালী দেখে নিন
যেখানে 31776 নম্বর ট্রেনটি ‘শ্রমিক স্পেশ্যাল’ হিসেবে কৃষ্ণপুর এবং কসিমবাজার এর মধ্যে চলাচল করত। সেখানে স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে ডিভিশনাল কর্তৃপক্ষ এখন এই পরিষেবাকে বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা করেছে। এরফলে ট্রেনের সংক্ষিপ্ত টার্মিনেশনের কারণে যাত্রীদের অসুবিধার অবসান হবে।
এছাড়াও এই নতুন ব্যবস্থা সোমবার থেকে কার্যকর হবে। পাশাপাশি বর্তমানে কসিমবাজারে শেষ হওয়া ৩১৭৭৬ নম্বর ট্রেনটি এখন বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত চলবে। তাছাড়া ট্রেনটি কৃষ্ণপুর থেকে সকাল ০৬:৫৫ টায় ছাড়বে এবং বহরমপুর কোর্ট স্টেশনে ০৭:৪৭ টায় পৌঁছাবে।
এছাড়াও নতুন EMU পরিষেবা ৩১৭৭৭ নম্বর ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন থেকে ০৮:৩৫ টায় ছাড়বে এবং লালগোলা পৌঁছাবে ০৯:৩৫ টায়। এই নতুন ট্রেনের বিষয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, এই নতুন পরিষেবাগুলি মুর্শিদাবাদ অঞ্চলের যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই চালু করা হয়েছে। আশা করা হচ্ছে এতে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হবে’ (Indian Railways)।













