বাংলা হান্ট ডেস্ক: এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার সহজ মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তার উপর শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে পূর্ণ্যার্থীরা এই মেলায়। যার ফলে অতিরিক্ত ভিড়ে সৃষ্টি হয়েছে। এই ভিডিওর কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে বাড়ানো হল ট্রেন পরিষেবা। জানা যায়, নির্ধারিত ২৩ ট্রেনের চাহিদার ভিত্তিতে আরও চারটি ট্রেন নতুন করে সংযোজন করা হল। জেনে নিন এই ট্রেন গুলির সময়সূচী।
শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৪ ট্রেন চালুর ঘোষণা (Indian Railways)
রেল সূত্রের খবর অনুযায়, গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণকারী আগন্তিক পূর্ণ্যার্থীদের যাতে যাতায়াতের কোন সমস্যা না হয়। পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত করার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কাকদ্বীপ ও নামখানায় চালু করা হল অতিরিক্ত ট্রেন পরিষেবা (Indian Railways)।

আরও পড়ুন: হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক থেকে সরকারি কাজ! ২০২৬ সালে আধার কার্ডে এই আপডেট করেছেন তো?
যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করার ফলে নির্ধারিত ট্রেনের সংখ্যা থাকার পরেও আরও ৪টি ট্রেন চালু করা হল। তাই এবার গঙ্গাসাগরে যাতায়াতের জন্য যেখানে আগে ২৩ টি ট্রেন ছিল, সেখানে এখন মোট ২৭ টি ট্রেনের সংখ্যা হল।
অতিরিক্ত চালু হওয়া ট্রেনের সময়সীমা গুলো জেনে নিন:
৮টা বেজে ১৫ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১১টা বেজে ২ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১২টা বেজে ৫০ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১৫টা ৫০ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
এই অতিরিক্ত ট্রেন (Indian Railways) চালু করার বিষয়ে ডিআরএম শিয়ালদহ রাজীব সাক্সেনা জানান, পূর্ণ্যার্থীদের কথা মাথায় রেখে এই অতিরিক্ত ট্রেন গুলির চালানোর কথা ভাবা হয়েছে। অতিরিক্ত ট্রেন চলাচলের ফলে পূর্ণ্যার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দভাবে গঙ্গাসাগর মেলায় যেতে পারবেন। পাশাপাশি এই ট্রেন সংখ্যা বাড়ানোর ফলে আমরা চাইছি গঙ্গাসাগরে পূর্ণ্যার্থীরা যেন আরও আধ্যাত্বিক ও চাপ মুক্ত হয়ে যেতে পারে।













