পুণ্যার্থীদের জন্য পরপর চমক, গঙ্গাসাগর অভিমুখে ট্রেন আরও বাড়াল ভারতীয় রেল

Published on:

Published on:

Indian Railways with a single ticket you can visit multiple cities including Delhi
Follow

বাংলাহান্ট ডেস্ক : গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। পুণ্যার্থীদের সুবিধার্থে আরও একগুচ্ছ অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। কাকদ্বীপ এবং নামখানা অভিমুখে আরও ৪ টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত চাপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী কী নতুন ট্রেন (Indian Railways) চালু হয়েছে

৩৪৭২২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল (০৮:১৫) যা নামখানা পর্যন্ত সম্প্রসারিত, ৩৪৭২৬ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল (১১:০২) যা নামখানা পর্যন্ত সম্প্রসারিত, ৩৪৭৩০ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল (১২:৫০) যা নামখানা পর্যন্ত সম্প্রসারিত এবং ৩৪৭৩৬ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল (১৫:৫০) যা নামখানা পর্যন্ত সম্প্রসারিত- এই ট্রেনগুলি অতিরিক্ত চালু করা হয়েছে।

Indian railways increased trains for gangasagar

বেড়েছে ট্রেনের সংখ্যা: রেলের (Indian Railways) এই সিদ্ধান্তের জন্য গঙ্গাসাগর গামী ট্রেনের সংখ্যা ২৩ থেকে বেড়ে দাঁড়াল ২৭ এ। ভিড় নিয়ন্ত্রণ করতে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দিতেই ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : শীতের এই খাবার থেকেই ছড়াতে পারে রোগ! কী উপসর্গ নিপা ভাইরাসের? সতর্ক করছেন চিকিৎসকরা

রয়েছে অতিরিক্ত সুবিধা: এছাড়াও স্টেশনগুলিতে যাতে টিকিট কাটার সময় লাইনে না দাঁড়াতে হয় তার জন্য এম-ইউটিএস টিকিট ব্যবস্থায় দেওয়া হচ্ছে জোর। অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হয়েছে। শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে নিয়োগ করা হচ্ছে অতিরিক্ত সাফাইকর্মী।

আরও পড়ুন : নামমাত্র উপকরণেই সারা সন্ধ্যের জলখাবার, বাড়িতেই ভেজে ফেলুন চিংড়ির মুচমুচে চপ

এ বিষয়ে শিয়ালদহের ডিআরএম বলেন, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সুবিধার জন্য রুটের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র সহ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের সফর যাতে চাপমুক্ত হয় তার জন্যই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।