বাংলাহান্ট ডেস্ক : সন্ধ্যা হলেই কিছু ভাজাভুজি খেতে মন চায়? অস্বাস্থ্যকর জেনেও তেলেভাজার প্রতি একটা ভালোবাসা থেকেই যায় কমবেশি সকলের। বিশেষ করে শীতের সন্ধ্যায় মুখরোচক (Recipe) কিছু পেলে মন খুশি হয়ে যায়।
চিংড়ির মুচমুচে চপের রেসিপি (Recipe)
নিরামিষ হোক বা আমিষ, তেলে ভাজা হয়ে এলে সবাই খায় ভালোবেসে। বাড়িতে অতিথি আসলেও খোঁজ পড়ে বিভিন্ন স্ন্যাক্সের রেসিপির। এমনই একটি মুখরোচক রেসিপির হদিস রইল এই প্রতিবেদনে। সামান্য উপকরণের খুব কম সময়েই বানিয়ে ফেলুন চিংড়ির মুচমুচে চপ।

চিংড়ির চপের উপকরণ:
মাঝারি সাইজের চিংড়ি- ২০০ গ্রাম
আলু সেদ্ধ- ২ টি
আদা রসুন বাটা
কাঁচালঙ্কা কুচি
গরম মশলা গুঁড়ো
ধনে পাতা
কর্নফ্লাওয়ার
বিস্কুটের গুঁড়ো
আরও পড়ুন : সাধ্যের মধ্যে আরামদায়ক সফর, দূরপাল্লার যাত্রায় আরও ৯ টি অমৃত ভারত এক্সপ্রেস বাড়াল রেল
চিংড়ির চপের প্রণালী: চিংড়ি মাছগুলি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে (Recipe) ভেজে রাখতে হবে। এবার একটি পাত্রে সেদ্ধ আলু, আদা রসুন বাটা, গুঁড়ো মশলা এবং ধনে পাতা কুচি দিয়ে মাখতে হবে। কিছুটা মাখা হাতে নিয়ে একটি ভাজা চিংড়ি মাঝখানে রেখে চপের আকারে গড়ে নিতে হবে।
আরও পড়ুন : ফেব্রুয়ারিতে বাজার আগুন! টানা শীতে সবজি চাষে ধস, মাথায় হাত কৃষকদের
চপগুলিকে এবার একে একে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই তৈরি মুচমুচে চিংড়ির চপ। পরিবেশন করুন কাসুন্দি এবং পেঁয়াজ কুচি সহযোগে।












