NJP-দিল্লি সফর হবে মাত্র ৬ ঘণ্টায়? বুলেট ট্রেন পরিকল্পনায় খুশির হাওয়া উত্তরবঙ্গে

Published on:

Published on:

Indian Railways intense speculation begins in North Bengal regarding the bullet train project
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ মাত্র ছয় ঘন্টায় বুলেট ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে দিল্লি যাতায়াত করবে। এমনটাই জানিয়েছেন রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এই ঘোষণা হওয়ার পর থেকেই খুশির হাওয়া শিলিগুড়ি জলপাইগুড়ি জুড়ে। মোটের উপর সকলের মতে এই ট্রেন চালু হলে এনজিপি থেকে দিল্লির যাত্রা সুবিধাজনক হবে (Indian Railways)।

মাত্র ৬ ঘণ্টায় দিল্লি! বুলেট ট্রেন প্রকল্পে উত্তরবঙ্গে শুরু জোর জল্পনা (Indian Railways)

তবে, এই প্রকল্পের কাজ কত দিনে শেষ হবে, তা নিয়ে সন্দিহান উত্তরবঙ্গের বড় অংশ। পাশাপাশি, বুলেট ট্রেনের ভাড়াও যাতে মধ্যবিত্তের সামর্থ্য মাথায় রেখে ঠিক করা হয়, সেই দাবিও তুলেছেন অনেকে (Indian Railways)।

Indian Railways intense speculation begins in North Bengal regarding the bullet train project

আরও পড়ুন: ফের নতুন বন্দে ভারত পাওয়ার পথে বাংলা, কোন রুটে ছুটবে ট্রেন?

এত দিন এনজেপি থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালু করার কথা বলে এসেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরেই রেলমন্ত্রী জানান, বারাণসী নয়, বুলেট ট্রেন পাটনা, বারাণসী, লখনউ হয়ে সোজা দিল্লি পর্যন্ত পৌঁছবে।

রেল সূত্রে খবর, সারা দিনে নিউ জলপাইগুড়ি থেকে গড়ে প্রায় ৪০ জোড়া ট্রেন যাতায়াত করে। তা সত্ত্বেও দিল্লিযাত্রায় নানা জটিলতায় পড়তে হয় উত্তরবঙ্গবাসীকে। সহজে ট্রেনের টিকিট পাওয়া যায় না বলে অনেককে বিমানেও যাতায়াত করতে হয়। আগামী দিনে সেই সঙ্কট মিটবে।

শিলিগুড়ির বাসিন্দা, পেশায় নিরাপত্তা কর্মী বলেন, ‘বুলেট ট্রেনে চড়ে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি যাওয়া যাবে।দারুণ ব্যাপার। তবে ভাড়া কত হবে, সেটাই আসল প্রশ্ন (Indian Railways)।