বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে দূরপাল্লার জাত তাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। জেনে নিন সে ট্রেনগুলি সময়সূচী।
স্পেশ্যাল ট্রেন নিয়ে বড় আপডেট, জেনে নিন সময়সূচি (Indian Railways)
মূলত ভিনরাজ্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আটটি বিশেষ ট্রেনের সময়সীমা জুলাই মাস থেকে ক্ষেত্র বিশেষে অক্টোবর মাস পর্যন্ত বাড়ান হয়েছে। জেনে নিন এই ট্রেনগুলোর সময়সূচী (Indian Railways)।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে এই কারণে, সুবিধা পেতে আগে থেকেই সতর্ক হন
রেলে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেনটির (০৮০৪৫/০৮০৪৬) মেয়াদ জুলাই মাসের বিভিন্ন দিন পর্যন্ত বাড়ান হয়েছে। প্রতি শুক্রবার শালিমার থেকে এবং শনিবার চারলাপল্লি থেকে এই ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের সুবিধার জন্য সাঁতরাগাছি-নাহারলগুন স্পেশ্যাল ট্রেনের (০৮০৪৭/০৮০৪৮) মেয়াদও জুলাই মাসের শেষ দিক পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুক্রবার সাঁতরাগাছি থেকে এবং শনিবার নাহারলগুন থেকে এই ট্রেনের পরিষেবা মিলবে।সাঁতরাগাছি-আজমের স্পেশ্যাল ট্রেনের (০৮৬১১/০৮৬১২) মেয়াদ বাড়ান হয়েছে।
পাশাপাশি প্রতি সোমবার সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং বৃহস্পতিবার আজমের থেকে ফেরা ট্রেনটি ১ অক্টোবর পর্যন্ত চলাচল করবে। এছাড়াও রাঁচি ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে যাতায়াতকারী স্পেশ্যাল ট্রেনেরও (০২৮৭৭/০২৮৭৮) মেয়াদ জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ান হয়েছে (Indian Railways)।













