বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পুজো উপলক্ষে মানুষ প্যান্ডেল হপিং করার জন্য বের হয়। আর এবার দুর্গা পুজোয় যাত্রী ও প্যান্ডেল হপিং করার দর্শনার্থীদের বাড়তি ভিড় সামাল দিতে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে পূর্ব রেল (Indian Railways)। পুজোর সময় যাতে নিরাপদে ও নির্বিঘ্নভাবে যাতায়াত করা যায় তার জন্য নানা রকম ব্যবস্থা করতে উদ্যোগ ভারতীয় রেল।
পুজোয় একাধিক বিশেষ ট্রেন জানুন কোন রুটে (Indian Railways)
আপ-ডাউন হাওড়া-রক্সৌল বিশেষ ট্রেনটি চলবে ১৫ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। ওই সময়ের মধ্যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার করে ট্রেনটি রাত ১১টায় ছাড়বে হাওড়া থেকে (Indian Railways)।
হাওড়ামুখী ট্রেন রক্সৌল থেকে ছাড়বে প্রতি শুক্রবার এবং রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে। হাওড়া পৌঁছোবে পরের দিন বেলা ১২টা ১৫ মিনিটে।১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর এই ট্রেন চলবে। প্রতি মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই ট্রেন পটনা থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে পরের দিন সকাল সাড়ে ৭টা নাগাদ।

আরও পড়ুন: আধার না থাকায় মিলছে না রেশন, অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে দিনমজুর বাবা
শিয়ালদহ-সীতামঢ়ী বিশেষ ট্রেন চালানোর কথাও জানিয়েছে পূর্ব রেল। ১৬ অক্টোবর থেকে প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছাড়বে। সীতামঢ়ী পৌঁছোবে পরের দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ। শিয়ালদহ পৌঁছোবে বেলা ১২টা ২৫ মিনিট নাগাদ। ২৮ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেনটি পাওয়া যাবে।
১৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই ট্রেন চলবে। মঙ্গল এবং বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। গোরখপুর পৌঁছোবে পরের দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ওই দিনগুলিতে ট্রেনটি গোরখপুর থেকে ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছোবে পরের দিন দুপুর ৩টে ৪০ মিনিটে।
১৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। কলকাতা স্টেশন থেকে প্রতি মঙ্গল এবং শুক্রবার ছাড়বে রাত ১১টা ৫০ মিনিটে। মধুবনী স্টেশনে পৌঁছোবে পরের দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ। দু’দিনই বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ মধুবনী থেকে ছাড়বে ট্রেনটি। কলকাতা স্টেশন পৌঁছোবে পরের দিন বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ।
১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি রবিবার আসানসোল থেকে দুপুর ১টা ২০ মিনিটে ছাড়বে। পটনা পৌঁছোবে ওই দিনই রাত ৮টা ১৫ মিনিটে। আসানসোল-গোরখপুর বিশেষ ট্রেনটি পাওয়া যাবে ১৬ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
মালদহ টাউন থেকে প্রতি সপ্তাহে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। দিঘা পৌঁছোবে রাত ১১টায়। দিঘা থেকে ওই ট্রেনই আবার ওই দিনই রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে।এই ট্রেন মিলবে ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত (Indian Railways)।













