দ্বিতীয় দফার ভোটের দিন ২৩ জোড়া ট্রেন বাতিল—রইল বিস্তারিত তালিকা

Published on:

Published on:

Indian Railways multiple trains cancelled on Kharagpur route on election day
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল। সেখানে দ্বিতীয় নির্বাচনের দিন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ২৩ জোড়া ই এম ইউ লোকাল পরিষেবা বাতিল করা হয়েছে (Indian Railways)। পাশাপাশি এই পরিষেবা বাতিল করার ফলে অসুবিধার সম্মুখীন হতে চলেছেন যাত্রীরা। দেখেনি বুধবার কোন কোন ট্রেন বাতিল থাকছে।

ভোটের দিন খড়্গপুর রুটে একাধিক ট্রেন বাতিল (Indian Railways)

সূত্রের খবর, ২৩ জোড়া ইএম ইউ লোকাল পরিষেবা রবিবার ও জাতীয় ছুটির দিন বাতিল থাকে। আর সেই গুলো বুধবারও বাতিল থাকবে বলে জানিয়ে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা। তার ওপর বুধবার বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার ফলে, একদিকে যেমন বাস পরিষেবা বন্ধ রয়েছে। সেখানে ফ্রেন্ড পরিষেবা বন্ধ থাকা অসুবিধা সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা (Indian Railways)। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন আপ ও ডাউনলাইন মিলিয়ে বাতিল করা হয়েছে।

Indian Railways multiple trains cancelled on Kharagpur route on election day

আরও পড়ুন: ভোটের দিন সমস্যায় পড়লেই ফোন করুন, প্রকাশ কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বর

আপ লাইনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল—
৩৮৭০৩, ৩৮৪০৩, ৩৮১০৩, ৩৮৩০৩, ৩৮৪০৯, ৩৮১০৫, ৩৮৪১৭, ৩৮৪২১, ৩৮৭১৩, ৩৮৭১৫, ৩৮৭১৭, ৩৮৪৩৫, ৩৮৪৪৩, ৩৮৪৪৫, ৩৮৪৪৯, ৩৮৩১৩, ৩৮৪৫১, ৩৮৩১৯, ৩৮৯০৯, ৩৮৯১১, ৩৮৯১৭, ৩৮০৩১, ৩৮০৩৩ ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

ডাউন লাইনে যে ট্রেন বাতিল হয়েছে সেগুলি হল—
৩৮৩০৬, ৩৮৪০৮, ৩৮৩০৮, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৭০৮, ৩৮৭১২, ৩৮১০৪, ৩৮৪১৮, ৩৮১০৬, ৩৮৩১২, ৩৮৪২৬, ৩৮৪৩৪, ৩৮৪৩৬, ৩৮৭২২, ৩৮৭২৪, ৩৮৪৫০, ৩৮৪৫৬, ৩৮৯১৪, ৩৮৯১৬, ৩৮৯২২, ৩৮০৩২, ৩৮০৩৬ নম্বরের ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

এছাড়াও অন্যান্য সমস্ত ইএমইউ লোকাল পরিষেবা নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। পাশাপাশি কি কারনে এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেই বিষয়ে রেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছুই জানায়নি। তবে সূত্রের খবর ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।