ট্র্যাক নবীকরণ ও রক্ষণাবেক্ষণে নয়া রেকর্ড, বড় মাইলফলক অর্জন করল ভারতীয় রেল

Published on:

Published on:

Indian Railways money deducted screen goes blank problems with tatkal ticket booking
Follow

বাংলাহান্ট ডেস্ক: দিন দিন আরও উন্নত হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রী পরিষেবা থেকে নিরাপত্তা, বিভিন্ন ক্ষেত্রে আপগ্রেড হচ্ছে রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ট্র্যাক আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের (Indian Railways) নতুন মাইলফলক

২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেল ফ্ল্যাশ বাট ওয়েল্ড পরীক্ষার জন্য ফেজড অ্যারে আলট্রাসনিক টেস্টিং এর সূচনার মধ্যে দিয়ে একটি প্রযুক্তিগত মাইলফলক অর্জন করে। ২০২৫-২৬ অর্থবর্ষেও মোট ৫৩৫৪৪ টি ওয়েল্ড পরীক্ষা করা হয়েছে।

Indian Railways new record in track maintenance

ট্র্যাক নবীকরণের কাজ সম্পন্ন: জানা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৫৭ টি সিটিআর ইউনিট সম্পন্ন করেছে। গত বছর সংখ্যাটি ছিল ৩৪৩.০৮ টি। অর্থাৎ গত অর্থবর্ষের তুলনায় বেড়েছে ৩৩.০৭ শতাংশ। পাশাপাশি ৪৪৮.৪২ কিমি ট্র্যাক নবীকরণের কাজও সম্পন্ন করা হয়েছে। স্লিপার নবীকরণের পরিমাণ পৌঁছেছে ৪৬৫.০২ টিকেএম এ। কার্যত একের পর এক রেকর্ড গড়ে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল (Indian Railways)।

আরও পড়ুন : চলতি বছরের জুনেই মহিলাদের T20 বিশ্বকাপ! তার আগে চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স

বড়সড় উন্নতি রেলে: চলতি বছর রেকর্ড পরিমাণ ৯.৫৭ লক্ষ ঘনমিটার ব্যালাস্ট সরবরাহ ও স্থাপন করা হয়েছে। ট্র্যাক ফিটিংস রিনিউয়ালের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রার থেকে ৪৬.১৫ শতাংশ বেশি হয়েছে। ট্রেন চলাচল আরও সুগম করতে ৪৩১২ টি পয়েন্ট ট্যাম্প করা হয়েছে যা ৪১৫০ এর বার্ষিক লক্ষ্যমাত্রা থেকে ৩.৯ শতাংশ বেশি।

আরও পড়ুন : আজ সন্ধ্যা থেকেই ঝাঁপ ফেলবে সমস্ত মদের দোকান, কতদিন চলবে ড্রাই ডে?

৩৯ টি স্টেশনের লুপ লাইনের গতিবেগ ঘন্টায় ১৫ কিমির থেকে বাড়িয়ে ৩০ কিমি করা হয়েছে। এর ফলে পরিচালনগত দক্ষতা আরও বেড়েছে। ২৫৮ টি টার্নআউটের ডিপ স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এর ফলে বার্ষিক লক্ষ্যমাত্রা ৪৭.৪৩ শতাংশের বেশি হয়েছে। বেড়েছে ট্র্যাকের স্থিতিস্থাপকতাও।