পুজোর দিনেই যাত্রা শুরু! হাওড়া-বন্দে ভারত স্লিপার কবে থেকে মিলবে টিকিট?

Published on:

Published on:

Indian Railways saraswati Puja the Vande Bharat sleeper train will depart from Howrah
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতে যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একগুচ্ছ ট্রেনের (Indian Railways) পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে চলতি মাস থেকে যাত্রীদের নিয়ে দৌড়াবে দেশে প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যার মধ্যে যাতায়াত করবে। সূত্রের খবর, ২২ জানুয়ারি কামাখ্যার দিক থেকে যাত্রা শুরু করবে এই এক্সপ্রেসটি‌। অপরদিকে হাওড়া থেকে কামাখ্যার দিকে বন্দে ভারত স্লিপার দৌরবের ২৩ জানুয়ারি। এই ট্রেন যাতায়াতের ফলে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

সরস্বতী পুজোর দিন থেকে হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার বুকিং শুরু (Indian Railways)

যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই দেশজুড়ে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন চলছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনেরও। এই ট্রেন ২২ জানুয়ারি কামাখ্যার দিক থেকে যাত্রা শুরু করবে। এবং ২৩ জানুয়ারি হাওড়া দিক থেকে কামাখ্যার দিকে এই ট্রেন যাবে। এই নতুন ট্রেন টি শুরু হওয়ার ফলে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

 Indian Railways saraswati Puja the Vande Bharat sleeper train will depart from Howrah

আরও পড়ুন: লঙ্কাগুঁড়ো ছাড়াই এমন লালচে ঝাল মাংস! এই ট্রিক জানলে আর ভুল করবেন না

২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস:

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি

পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে ট্রেনটি

২২ জানুয়ারি শুরু হবে যাত্রা

বুধবার করে এই ট্রেন থাকবে না

২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস:

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি

পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন

২৩ জানুয়ারি শুরু হবে যাত্রা

বৃহস্পতিবার করে এই ট্রেন থাকবে না

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস থামবে।

হাওড়া কামাখ্যা বন্দে ভারতের বুকিং শুরু কবে থেকে?

২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের বুকিং শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে। বন্দে ভারত স্লিপারের রিজ়ার্ভেশন চার্ট তৈরি হবে‌। পাশাপাশি এই ট্রেনে কোনও RAC বা ওয়েটিং লিস্ট থাকবে না। শুধুমাত্র কনফার্ম টিকিটেই যাতায়াত করা যাবে।

টিকিট ক্যানসেল করলে কাটবে মোটা টাকা:

এই ট্রেনের টিকিট কাটার পরে তা ক্যানসেল করলে ২৫% টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হবে। তবে ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার আগে যদি টিকিট বাতিল করা হয় তাহলে এই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে থেকে ৮ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট ক্যানসেল করা হলে ৫০% টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হবে। আর যদি ট্রেন (Indian Railways) ছাড়ার আগের আট ঘণ্টার মধ্যে যদি কেউ টিকিট ক্যানসেল করেন, তাহলে কোনও রিফান্ড পাবেন না।