বাংলা হান্ট ডেস্ক: ট্রেন যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। আটটি স্বল্প দূরত্ব ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি দশটি ট্রেনকে নির্ধারিত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। রেলওয়ে ঘন ঘন অবরোধের কারণে গত কয়েক মাস ধরে যাত্রীরা ক্রমাগত এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর এই অসময়ে ট্রেন আসা এবং ট্রেন বাতিল হওয়ার কারণে বউ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। ট্রেনগুলোর সময়সূচী গুলো দেখে নিন।
রেল পরিষেবায় ধাক্কা, বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
যে ট্রেনগুলো বাতিল থাকবে তা হল আদ্রা-আসানসোল মেমু: এই ট্রেনটি বিভিন্ন দিনে সম্পূর্ণ বাতিল করা হবে, যার ফলে সময়সূচী প্রভাবিত হবে।আদ্রা-মেদিনীপুর মেমু: এই সপ্তাহে নির্ধারিত সময়সূচী অনুযায়ী এই ট্রেনটি কয়েকদিনের জন্য বাতিল করা হবে (Indian Railways)।

আরও পড়ুন: রান্না শেষে ভাত লেগে যাচ্ছে বা দলা পাকাচ্ছে? জেনে নিন কোথায় ভুল করছেন
পাশাপাশি বাতিল থাকবে ভাগা-আদ্রা মেমু: ২১ জুন ভাগা ও আদ্রা এবং আদ্রা থেকে ভাগার মধ্যে চলাচলকারী মেমু ট্রেনটি সম্পূর্ণরূপে বাতিল করা হবে। চন্দ্রপুরা-ভোজুডিহ মেমু: ২১ জুন, এই ট্রেনটি চন্দ্রপুরা থেকে ভোজুডিহ এবং ভোজুডিহ থেকে চন্দ্রপুরা পর্যন্ত চলবে না।
আংশিকভাবে বাতিল এবং যাত্রা সংক্ষিপ্ত করা ট্রেন হল চক্রধরপুর-গোমোহ মেমু: ১৬, ১৯ এবং ২১শে জুন, এই ট্রেনটি শুধুমাত্র মহুদা পর্যন্ত চলবে। ফেরার পথে, ট্রেনটি মহুদা থেকে গোমা পর্যন্ত আংশিকভাবে বাতিল করা হবে।আসানসোল-টাটানগর মেমু ।আসানসোল-পুরুলিয়া মেমু। টাটানগর-আসানসোল-বারভূম মেমু এই ট্রেনগুলিও তাদের সম্পূর্ণ দূরত্ব অতিক্রম না করে শুধুমাত্র আদরা স্টেশন পর্যন্ত চলবে।
রেলওয়ে যাত্রীদের ভ্রমণের আগে তাদের ট্রেনের অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে। প্রতিবন্ধকতা এবং মেরামতের কাজের কারণে, ট্রেনের সময় এবং রুটে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে (Indian Railways)।

















