বাংলা হান্ট ডেস্ক: এবার সিগনালিং কাজের জন্য আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল (Indian Railways)। এই কাজের জন্য বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচী ও যাত্রাপথ বদল করা হয়েছে। একনজরে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন।
রেলে সিগন্যালিংয়ের কাজ বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
এই বিষয়ে পূর্ব রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, আসানসোল-ডিভিশনে মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে সাত ঘন্টা ধরে নন ইন্টারলকিং এর কাজ হবে। যার ফলে ১৫ ও ১৬ সেপ্টেম্বর আসানসোল-গয়া-আসানসোল এক্সপ্রেস এবং আসানসোল-বোরকাকানা- আসানসোল মেমু বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: প্যান কার্ড করতে আর অফিসে যেতে হবে না! বাড়িতে বসেই এভাবে করুন আবেদন
এছাড়া বর্ধমান হাটিয়া বর্ধমান এক্সপ্রেস ১৫ ও ষোল সেপ্টেম্বর দুদিন আসানসোল পর্যন্ত যাবে। সেখান থেকেই ফের ফিরতি পথে যাত্রা শুরু করবে। এর ফলে নির্ধারিত রুটে যাত্রীদের ট্রেনের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল।সিগনালিং এর কাজের কারণে দূরপাল্লার কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পূর্ব রেল।
এই কাজের জন্য,১৫ সেপ্টেম্বরের কলকাতা–অমৃতসর এক্সপ্রেস ৬০ মিনিট, কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৫০ মিনিট, দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস ৯০ মিনিট এবং পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস ৭৫ মিনিট দেরিতে ছাড়বে। পাশাপাশি ১৬ সেপ্টেম্বরও কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে ছাড়বে। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। এবার এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা হল: ১) আসানসোল-গয়া- আসানসোল এক্সপ্রেস।
২) আসানসোলের-বরকাকানা-আসানসোল মেমু।
যে সকল ট্রেন দেরিতে ছাড়বে তা হল:
১৫ সেপ্টেম্বর:
কলকাতা–অমৃতসর এক্সপ্রেস — ৬০ মিনিট দেরিতে
কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস — ৫০ মিনিট দেরিতে
দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস — ৯০ মিনিট দেরিতে
পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস — ৭৫ মিনিট দেরিতে
১৬ সেপ্টেম্বর:
কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস — ৩০ মিনিট দেরিতে (Indian Railways)।













