পুণের কাছে বন্দে ভারত ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে থমকে গেল যাত্রা

Published on:

Published on:

Indian Railways Solapur-bound Vande Bharat express derails near Pune
Follow

বাংলা হান্ট ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বাই সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস (Indian Railways)। সূত্রের খবর সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় কোন রকমের হতাহতের খবর মেলেনি। কিন্তু এই ঘটনার ফলে যথারীতি আতমকে সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।

সোলাপুরগামী বন্দে ভারত পুণের কাছে দুর্ঘটনায় লাইচ্যুত ট্রেন (Indian Railways)

জানাযায়, সোমবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে এই ট্রেনটি ছাড়ে (Indian Railways)। যাওয়ার কথা ছিল সোলাপুর। কিন্তু তার আগে পুণে স্টেশনে ঢোকার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে চতুর্থ বগির ট্রলিটি করে লাইনচ্যুত হয়। তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি।

Indian Railways Solapur-bound Vande Bharat express derails near Pune

আরও পড়ুন: আধার-প্যান লিঙ্ক থাকলেও নম্বর আপডেট না থাকলে সমস্যা, কীভাবে ঠিক করবেন জানুন

পাশাপাশি আহত হবারও খবর আসেনি। কিন্তু কেন বকেটে লাইনচ্যুত হল সেই বিষয়ে হতে দেখতে ঘটনাস্থলে যায় রেলের পরিদর্শককারী দল। তবে ট্রেনটির গতি কম থাকায় এবং প্লাটফর্ম এর কাছাকাছি যেহেতু এই ট্রেনটি ছিল, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি দ্রুত ট্রেনে সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে এর ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রাথমিকভাবে আতঙ্কের আবহাওয়া সৃষ্টি হয়েছিল সেখানে। এবং যাত্রীদের অন্য ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস হল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্রুতগতির ট্রেন, যা ‘আত্মনির্ভর ভারত’-এর অগ্রযাত্রার প্রতীক।

তবে ২০১৯ সালে ভারতীয় রেল প্রথম চালু করে ট্রেনটি। যেখানে এই ট্রেনগুলির তুলনায় একটি দ্রুততর। পাশাপাশি অধিক আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিকল্প হিসেবে ধরা হয় বন্দে ভারতকে। কিন্তু বিতর্কও কম হয়নি (Indian Railways)।