বাংলা হান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই মরশুমে মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু পুজোর মরশুমে রেলের টিকিট পাওয়া কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবে আজকে প্রতিবেদনে রইল বেশ এমন কিছু ট্রেনের কথা যেগুলো পুজোর সময় স্পেশাল ভাবে চালানো হবে। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।
পুজোয় স্পেশাল ট্রেন, কোন রুটে? দেখুন সময়সূচি (Indian Railways)
এই পুজোর মরশুমে টিকিটের চাহিদা সামাল দিতে ও যাত্রীদের মনে রাখতে বেশ কয়েকটি ট্রেন চালানো হবে। যার মধ্যে রয়েছে দুর্গা পুজো স্পেশাল ট্রেন। যেটি পুরি ও সাঁতরাগাছি জংশনের মধ্যে চলাচল করবে (Indian Railways)। আর এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন নয় নির্দিষ্ট দিনেই ছাড়বে।
এছাড়া, আগামী ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার বিকাল ৫:৪৫ মিনিটে পুরী থেকে ট্রেনি ছাড়বে। সাঁতরাগাছিতে মঙ্গলবার ভোর ০৩:৪৫ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে, সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার ট্রেনটি ছাড়বে আগামী ৬ অক্টোবর থেকে।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বদলাবেন? কীভাবে করবেন, জেনে নিন
পুরী ও সাঁতরাগাছি জংশনের মধ্যে চলাচল করবে ০৮৪০৫ ও ০৮৪০৬ বিশেষ ট্রেন। চলবে ২৭ তারিখ পর্যন্ত । প্রতি মঙ্গলবার সকাল ০৮:৪৫ মিনিটে সাঁতরাগাছি থকে ছেড়ে এসে একই দিন সন্ধ্যা ৭ টায় পুরী পৌঁছাবে।
ট্রেন দুটি কোন কোন স্টেশনে থামবে , তারও তালিকা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাক্ষী গোপাল, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কে রোড, ভদ্রক, বালেশ্বর, রূপসা জংশন, জালেশ্বর এবং খড়গপুর জংশনে থামবে।
ট্রেনটিতে থাকছে বিভিন্ন ক্যাটাগরির মোট ১৭টি কোচ। এতে ১টি ২য় এসি, ৩টি ৩য় এসি ৮টি স্লিপার ক্লাস এবং ৪টি সাধারণ কামরা থাকবে। এছাড়াও ১টি কোচ থাকছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য (Indian Railways)।













