ভ্রমণে বাড়তি সুবিধা! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৩৫টি ট্রেনের গতি বাড়ানোয় স্বস্তি পাবেন যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways speed ​​of 35 North-Eastern Border trains increased journey will be convenient
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রী পরিষেবায় গতি আনতে এবার বড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ট্রেন চলে চলেও সময় কমানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়ে আনা হচ্ছে বলে জানা যায়। এর ফলে প্রতি ট্রেনের গড়ে প্রায় ১৯ মিনিটের বেশি সময় বাজছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। পাশাপাশি এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।

৩৫টি উত্তর-পূর্ব সীমান্ত ট্রেনের গতি বৃদ্ধি, যাত্রায় মিলবে সুবিধা (Indian Railways)

এই উদ্যোগের ফলে শুধু নির্দিষ্ট কয়েকটি ট্রেন নয়। বরং দৈনিক ও সাপ্তাহিক এবং দ্বিসাত্তাহিক সব ধরনের পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগ আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Indian Railways speed ​​of 35 North-Eastern Border trains increased journey will be convenient

আরও পড়ুন: সংঘাতের আঁচ মধ্যবিত্তের রান্নাঘরে! মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতিতে ১ এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়ার জল্পনা

পাশাপাশি রেল সূত্রে জানা গিয়েছে, গতি বৃদ্ধির পাশাপাশি সময়সূচী পুনর্বিন্যাস ও বিভিন্ন রূপের পরিকাঠামো গত উন্নয়ন করা হয়েছে। যার ফলে ব্যস্ত রেলপথেও ট্রেন চলাচল এখন আরও বেশি সুবিধা জনক ও সহজ হয়ে উঠেছে। একই সঙ্গে ইন্টারসিটি, মেইল ও এক্সপ্রেস সবক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ট্রেন চলাচল ব্যবস্থা অনেক বেশি সহজ হচ্ছে।

এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের সময় সাশ্রয়ের বিশেষ ভাবে নজর কেড়েছে। যেখানে নিউ জলপাইগুড়ি থেকে বাঙাইগাঁও যাওয়ার ট্রেনে প্রায় এক ঘন্টা। হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস প্রায় আধঘন্টা সময় নেয় এবং ডিব্রুগড় থেকে দেওঘর গামী ট্রেনে প্রায় দেড় ঘন্টা সময় কম লাগছে।

এর ফলে দীর্ঘযাত্রা এখন সহজ হয়ে উঠেছে অনেকটাই। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের মতে, এই পরিবর্তনের ফলে শুধুমাত্র যে যাত্রার সময় কমেছে তা নয় পাশাপাশি পরিষেবা তাড়াতাড়ি দাওয়া যাচ্ছে। একই সঙ্গে track ও রোলিং স্টকের ব্যবহার কার্যকর হচ্ছে। যার ফলে ট্রেন ঘুরে দাঁড়ানোর সময় কমেছে? পাশাপাশি যাত্রীরা দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।