বাংলা হান্ট ডেস্ক: যারা প্রতিদিন ট্রেনে (Indian Railways) যাতায়াত করেন তাদের ভরসা হল মান্থলি টিকিট। আর বর্তমান যুগে সবকিছুই যখন অনলাইনে হয়, তখন মানুষ ট্রেনের যাতায়াতের টিকিট কাটার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করে থাকে। তবে এতদিন যারা ইউটিএস অ্যাপ ব্যবহার করতেন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ এতদিন যারা এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটে আসছেন তারা আর ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপ এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন না। তাহলে কোথা থেকে টিকিট কাটবেন, অথবা কত দূর পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যাবে সেই বিষয়ে আজকে প্রতিবেদনে বলা হল।
মার্চের শুরুতেই চমক মোবাইলে টিকিট কাটার নিয়মে রদবদল (Indian Railways)
বহুদিন ধরেই লোকাল ট্রেনে এবং অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার জন্য ইউটিএস অ্যাপটি ব্যবহার করে আসছেন লক্ষ লক্ষ মানুষ। এবার সেই অনলাইন টিকিট কাটার বিষয়ে রেল সূত্রে জানানো হয়েছে, ডিজিটাল পরিষেবা ব্যবস্থাকে আধুনিক ও সহজ করার জন্য একাধিক আলাদা অ্যাপ ব্যবহার না করে সমস্ত পরিষেবা কে একটি প্লাটফর্মে আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন এখন অনলাইনে, কীভাবে করবেন জানুন সম্পূর্ণ প্রক্রিয়া
এই পরিবর্তনের ফলে রেলের ডিজিটাল পরিকাঠামোই এক বড় পরিবর্তন আসতে চলেছে। আর এই নতুন পরিবর্তনের ফলে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। যার নাম হল ‘Rail One’।
রেলের তরফে এই অ্য়াপকে টিকিট কাটা ও যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম বলা হয়েছে। রেলওয়ান অ্য়াপ থেকে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটা যাবে, তেমনই ট্রেন কোথায় আছে, তা ট্রাক করা যাবে, পাশাপাশি খাবার অর্ডার, অভিযোগ জানানো মতো যাবতীয় পরিষেবাও পাওয়া যাবে।
‘RailOne’ অ্যাপে নতুন কী সুবিধা মিলবে?
১) সংরক্ষিত বা লোকাল টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
২) রিজার্ভেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকেই জানা যাবে।
৩)ট্রেন সংক্রান্ত জরুরি তথ্য এবং যাত্রাপথের পরিকল্পনা করা যাবে এক জায়গা থেকেই।
৪)মূলত, যাত্রীদের আরও দ্রুত, মসৃণ এবং নির্ভরযোগ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই এই নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য।
এই বিষয়ে রেল আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ১ মার্চের পর থেকে মোবাইলে টিকিট কাটার জন্য শুধুমাত্র ‘RailOne’ অ্যাপটিই ব্যবহার করা যাবে। যাঁরা এখনও ইউটিএস অ্যাপের ওপর নির্ভর করছেন, তাঁরা যদি সময় থাকতে নতুন অ্যাপে শিফট না করেন, তবে ১ তারিখের পর টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে, যাত্রীদের এখনই নতুন অ্যাপটি ডাউনলোড করে তাতে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।













